সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৫৪ সীরাতুল মুস্তফা (সা) করলেন, সে তাকে আহ্বান করল । জিবরাঈল (আ) বললেন, আগে চলুন, আর ওর প্রতি দৃষ্টিপাত করবেন না । অগ্রসর হয়ে এক বৃদ্ধ ব্যক্তি দৃষ্টিগোচর হলো। সেও নবীজী (সা)-কে আহ্বান জানাল । জিবরাঈল (আ) বললেন, সামনে অগ্রসর হোন । এবার সামনে অগ্রসর হয়ে একটি দলকে অতিক্রম করলেন, যারা তাকে নিম্নোক্ত বাক্যে সালাম জানালেন : wb bl de Al lb de DAIL Le A পনাকে সালাম হে প্রথম, আপনাকে সালাম হে শেষ, আপনাকে সালাম হে একত্ৰকারী !” জিবরাঈল (আ) বললেন, আপনি ওদের সালামের উত্তর দিন। আর কিছুক্ষণ পর বললেন এ বৃদ্ধা মহিলা যে পথিপার্শ্বে দাড়িয়েছিল, সে ছিল প্বা"বী। পৃথিবীর বয়স এত অল্পই অবশিষ্ট আছে, যতটুকু এ বৃদ্ধা মহিলার আয়ু অবশিষ্ট আছে। আর এ বৃদ্ধ পুরুষটি ছিল শয়তান । এদের উভয়েরই উদ্দেশ্য ছিল আপনাকে ওদের প্রতি আকৃষ্ট করা । আর এ জামায়াত, যারা আপনাকে সালাম জানালেন, তারা ছিলেন হযরত ইবরাহীম, হযরত মূসা এবং হযরত ঈসা (আ)। হাদীসটি ইবন জারীর ও বায়হাকী হযরত আনাস (রা) সূত্রে বর্ণনা করেছেন" ২. সহীহ মুসলিমে হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে, নবী (সা) বলেন, শবে মি'রাজে আমি মূসা (আ) কে অতিক্রমকালে দেখলাম, তিনি তার কবরে দাড়িয়ে নামায আদায় করছেন।* আর হযরত ইবন আব্বাস (রা)-এর বর্ণনায় আছে, নবী (সা) বলেন, শবে মি‘রাজে আমি হযরত মূসা (আ), দাজ্জাল এবং দোযখের দারোগা, যাকে মালিক বলা হয়, তাকে দেখেছি । বুখারী ও মুসলিমে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে : del Ul dl sl oN bods SU > bi “এ দৃশ্য তিনি যমীনে দেখেছেন নাকি আসমানে, আল্লাহই ভাল জানেন” ৩. এমনকি পথিমধ্যে তিনি এমন একটি সম্প্রদায় অতিক্রম করেন, যাদের নখগুলো তামার তৈরি ছিল। আর তারা নিজেদের মুখমণ্ডল ও বক্ষ এঁ নখ দিয়ে আচড়াচ্ছিল। নবী (সা) এদের পরিচয় জিজ্ঞেস করলে জিবরাঈল (আ) বলেন, এরা এ সমস্ত লোক, যারা মানুষের মাংস খেত, অর্থাৎ মানুষের গীবত করত ও তাদের ইযযত-আক্ৰ (গোপনীয়তা) ফাস করে দিত । আহমদ ও আবূ দাউদ হযরত আনাস (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন ।* খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৫৫; তাফসীরে ইবন কাসীর, ৬খ. পৃ. ৮০ । খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৫৬ ৷ খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৬০ । খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৫৬ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (254) www.banglakitab.weebly.com GLY

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।