সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৫৩ হযরত শাদ্দাদ ইবন আওস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূল মকবূল (সা) বলেছেন £ঃ আমি এমন জমি অতিক্রম করলাম যেখানে প্রচুর খেজুর গাছ ছিল। জিবরাঈল আমীন বললেন, এখানে অবতরণ করে নফল নামায আদায় করুন । আমি সেখানে নেমে নামায আদায় করলাম ৷ জিবরাঈল আমীন বললেন, আপনার কি জানা আছে, এটা কোন্‌ জায়গায় নামায আদায় করলেন ? আমি বললাম, না, আমার জানা নেই ৷ জিবরাঈল আমীন বললেন, আপনি ইয়াসরিব অর্থাৎ পবিত্র মদীনায় নামায আদায় করলেন, যেখানে আপনি হিজরত করবেন । এরপর রওয়ানা হয়ে অপর একটি স্থানে পৌঁছলাম । জিবরাঈল (আ) বললেন, এখানেও নেমে নামায আদায় করুন । আমি নেমে নামায আদায় করলাম । জিবরাঈল আমীন বললেন, আপনি সিনাই মরুভূমিতে হযরত মূসা (আ)-এর এলাকার সন্নিকটে নামায আদায় করলেন, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামীন মূসা (আ)-এর সাথে কথা বলেছিলেন। অতঃপর আরেকটি ভূমি অতিক্রমকালে জিবরাঈল (আ) বললেন, এখানে নেমে নামায আদায় করুন আমি নেমে নামায আদায় করলাম । জিবরাঈল (আ) বললেন, আপনি মাদাইনে নামায আদায় করলেন [যা হযরত শুয়াইব (আ)-এর আবাসস্থল ছিল] । সেখান থেকে রওয়ানা হয়ে অপর একটি স্থানে পৌঁছলাম ৷ জিবরাঈল (আ) বললেন, নেমে নামায আদায় করুন । আমি নেমে নামায আদায় করলাম ৷ জিবরাঈল (আ) বললেন, এটা বায়তুল-লাহম (বেখেলহেম) যেখানে হযরত ঈসা (আ)-এর জন্ হয়েছিল৷ [ইবন আবূ হাতিম, বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি এ হাদীসটি সহীহ ৰলেছেন, বাযযার ও তাবারানী হযরত শাদ্দাদ ইবন আওস (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন] ৷ e215 Dd ade en DAS Cm lm 13 Dall Las Ll, আর মূসা (আঁ) কর্তৃক আল্লাহ তাআলার সাথে কথা বলার স্থান সিনাই পাহাড়ের সন্নিকটে নামায আদায়ের ঘটনা ইমাম নাসাঈ হযরত আনাস ইবন মালিক (রা) সূত্রে বর্ণনা করেছেন; যেমনটি বর্ণিত হয়েছে খাসাইসুল কুবরায়, (১খ. পৃ. ১৫৩) । উপরন্তু এ সমুদয়ের বিশদ বর্ণনা আল্লামা ষারকানীর শারহে মাওয়াহিব, (৬খ. পৃ. ৩৯)-এ উল্লেখ করা হয়েছে। বৈচিত্র্যময় সফর এবং আলমে মিসালের উপমাহীন নিদর্শন ১. তিনি (সা) বুররাকে সওয়ার হয়ে চলছিলেন, পথিমধ্যে একটি বৃদ্ধাকে অতিক্রম ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৫৮; ফাতহুল বারী, ১খ. পৃ. ১৫৩ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (253) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।