২৫২ সীরাতুল মুস্তফা (সা) আলিমগণের পরিভাষায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা বলে এবং মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণকে মিরাজ বলে। আর এ সময়ের সম্পূর্ণ সফরকে ইসরা ও মি'রাজ শব্দ দ্বারা ব্যাখ্যা করেন৷ মি‘রাজকে এজন্যে মি‘রাজ বলা হয় যে, মি'রাজ অর্থ সিড়ি । মসজিদে আকসায় পৌঁছার পর নবী (সা)-এর জন্য জান্নাত থেকে একটি সিঁড়ি আনা হয়েছিল যার মাধ্যমে তিনি আসমানে আরোহণ করেন৷ যেমন হযরত আবূ সাঈদ খুদরী (রা) বর্ণিত হাদীসে এ সিঁড়ির উল্লেখ এসেছে পবিত্র কুরআনে তো এ ঘটনা মোটামুটি এভাবেই উল্লিখিত আছে। অবশ্য হাদীসসমূহে এর বিস্তারিত বিবরণ এসেছে যার সার-সংক্ষেপ এরূপ : এক রাতে নবী করীম (সা) হযরত উম্মে হানী (রা)-এর ঘরে শুয়ে আরাম করছিলেন। অবস্থা ছিল অর্ধ নিদ্রা অর্ধ জাগরণের মত, এমতাবস্থায় ঘরের ছাদ ফেটে গেল এবং ছাদ থেকে হযরত জিবরাঈল (আ) অবতরণ করলেন আর তার সাথে আরো ফিরিশতা ছিলেন। তারা তাকে জাগালেন এবং মসজিদে হারামের দিকে নিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি হাতীমে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন । হযরত জিবরাঈল (আ) এবং হযরত মিকাঈল (আ) এসে তাকে জাগালেন ও যমযম কূপের পাড়ে নিয়ে গেলেন । আর সেখানে শুইয়ে সিনা চাক করলেন এবং কলব বের করে যমযমের পানি দ্বারা ধৌত করলেন। আর একটি স্বর্ণের তশতরি আনা হলো যা ঈমান ও জ্ঞানে পরিপূর্ণ ছিল। এ ঈমান ও জ্ঞান তার কলবে ভরে দিয়ে সিনা ঠিক করে দিলেন এবং দু'বাহুর মধ্যবর্তী স্থানে মোহরে নুবুয়াত লাগানো হলো [যা নবী (সা)-এর শেষ নবী হওয়ার প্রামাণ্য ও প্রকাশ্য নিদর্শন ছিলা । এরপর বুররাক আনা হলো । বুররাক একটি বেহেশতী পশুর নাম, যা খচ্চর থেকে কিছুটা ছোট এবং গাধা থেকে কিছুটা বড়, শ্বেতবর্ণের বিদ্যুৎ গৃতিতে চলৎশক্তিসম্পন্ন ছিল । যার একেকটি পদক্ষেপ দৃষ্টিসীমার বাইরে পড়ত ৷ যখন তার পিঠে আরোহণ করা হলো, সে গুদ্ধত্য প্রদর্শন করতে শুরু করল । জিবরাঈল (আ) বললেন, ওহে বুররাক, এ কেমন গদ্ধত্য! তোমার পিঠে আজ পর্যন্ত নবী (সা) অপেক্ষা আল্লাহর নিকট সম্মানিত ও শ্রদ্ধাভাজন কোন বান্দা আরোহণ করেনি । এতে বুররাক লজ্জায় ঘর্মাক্ত কলেবর হয়ে গেল এবং নবীজীকে নিয়ে রওয়ানা হলো। জিবরাঈল (আ) ও মিকাঈল (আ) তার সফরসঙ্গী ছিলেন। এহেন মর্যাদার সঙ্গে নবী (সা) রওয়ানা হলেন। আর কতিপয় রিওয়ায়াতে জানা যায়, হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা) কে বুররাকে আরোহণ করান আর নিজে নবী করীম (সা)-এর ‘রাদীফ’ অর্থাৎ বুররাকে তীর পিছনে আরোহণ করেন । (দ্র. যারকানী ও খাসাইসুল কুবরা, মি‘রাজ অধ্যায়) । ১. যারকানী, ৬খ. পৃ. ৩৩, ৫৫। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (252) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।