সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৫১ শ্ৰেষ্ঠ কৈট্যপ্ৰাপ্ত ফেরেশতা' হযরত জিবরাঈল (আ)-ও তার পিছনে থেকে যান । তাকে এমন স্থান পর্যন্ত ভ্রমণ করান, যা চূড়ান্ত অর্থাৎ আরশে আযীম পর্যন্ত । এ কারণে কিছু বিজ্ঞ ব্যক্তির বক্তব্য হলো, আরশ পর্যন্ত সফর করানো খাতামুন নুবুয়াতের প্রতিই ইঙ্গিতবহ ৷ কেননা সমগ্র বিশ্ব আরশে গিয়ে সমাপ্ত হয়। পবিত্র কুরআন এবং সুন্নাহ (হাদীস) দ্বারা আরশের পর কোন সৃষ্টির অস্তিত্ব প্রমাণিত হয়নি । অনুরূপভাবে নবুয়াত ও রিসালাতের সমগ্র পরিপূর্ণতার সমাপ্তি তার মাধ্যমে ঘটেছে। এটা বুঝে নিন এবং এর উপর দৃঢ় থাকুন। মি‘রাজের বিস্তারিত বিবরণ মহান আল্লাহ বলেন : SHS iad ALN call 2 KS ans Sl SNE md pl li 42 ES “পবিত্র এ মহান সত্তা, যিনি স্বীয় বিশিষ্ট বান্দা [অর্থাৎ হ্যরত মুহাম্মদ (সা) কে| রাত্রির সামান্যতম সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করান, যার গোটা পরিবেশকে আমি (আল্লাহ্‌) বরকতবিমন্ডিত করেছি। আমার নিদর্শনসমূহ দেখানোর এ সফরের প্রকৃত উদ্দেশ্য ছিল তাকে আসমানে ভ্রমণ করানো এবং সেখানকার বিশেষ বিশেষ নিদর্শনাবলী প্রত্যক্ষ করানো” যার কিছু কিছু আল্লাহ্‌ সূরা নাজম" -এ উল্লেখ করেছেন, তা শেষ নবী (সা)-এর জন্য ছিল এক অনন্য সম্মান । তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে জান্নাত ও জাহান্নাম এবং অপরাপর সৃষ্টি বৈচিত্র্য প্রত্যক্ষ করেন । মূলত প্রকৃত শ্রোতা এবং প্রকৃত দর্শক আল্লাহ রাব্বুল আলামীন, তিনি যাকে চান স্বীয় কুদরতের নিশানা দেখান । তখন এ বান্দা আল্লাহর দৃষ্টিতে দেখেন এবং আল্লাহর শ্রবণে শ্রবণ করেন। ১. তাবারানী বর্ণিত এ যঈফ হাদীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, dln SD Jail SINHA J JG JG (as) we ont oe “হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ঃ আমি কি তোমাদের এ খবর দেব না যে, সবেত্তিম ফিরিশতা হলেন জিবরাঈল (আ) 1” (রুহুল মা‘আনী, ১খ. পৃ. ৩০১) ২, যেমন আল্লাহ তা‘আলা ইরশাদ করেন $ Lo rADELL A CAD sk bie A be Sl 0 A, Sab alin sb rb “নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল, প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট, যার নিকট অবস্থিত বাসোদ্যান । যখন বৃক্ষটি ছিল যা দ্বারা আচ্ছাদিত হওয়ার, তা দ্বারা আচ্ছাদিত, তার দৃষ্টি বিত্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি। সে তো তার সৃষ্টিকতার মহান নিদর্শনাবলী দেখেছিল । (সূরা নাজম ঃ ১৩-১৮) সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (251) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।