সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৫০ সীরাতুল মুস্তফা (সা) ৫. হিজরতের এক বছর দু'মাস পূর্বে ৬. হিজরতের এক বছর তিন মাস পূর্বে; ৭. হিজরতের এক বছর পীচ মাস পূর্বে; ৮. হিজরতের এক বছর ছয় মাস পূর্বে; ৯. হিজরতের তিন বছর পূর্বে; ১০. হিজরতের পাঁচ বছর পূর্বে। এ সমুদয় বক্তব্য বিস্তারিতভাবে ফাতহুল বারীর ‘মি‘রাজ’ অধ্যায়ে উল্লিখিত আছে । প্ৰসিদ্ধ বক্তব্য হলো, হযরত খাদীজা (রা)-এর ওফাতের পর এবং আকাবার বায়‘আতের পূর্বে মিরাজ সংঘটিত হয়েছে। যেমন প্রথমোক্ত আটটি বক্তব্য এর উপর একমত যে, হযরত খাদীজা (রা)-এর ওফাতের পর মি‘রাজ হয়েছে। অধিকাংশ আলিম এ মতই পোষণ করেন উপরস্তু, এ বক্তব্য হাদীস দ্বারা প্রমাণিত যে, হযরত খাদীজা (রা) পাচ ওয়াক্ত নামায ফরয হওয়ার পূর্বেই ইনতিকাল করেছেন। আর এটাও স্বীকৃত যে, হযরত খাদীজা (রা) শেবে আবূ তালিবে নবী (সা)-এর সঙ্গী ছিলেন। শেবে আবূ তালিব থেকে বেরিয়ে আসার পর তিনি ইনতিকাল করেন। আর এটা পূর্বেই জানা গেছে যে, তিনি (সা) এবং তার সঙ্গীগণ শেবে আবূ তালিব থেকে দশম নববী বর্ষে বেরিয়ে আসেন । কাজেই এ সমুদয় বিবরণ থেকে এ ফলাফল বেরিয়ে আসে যে, মি‘রাজ দশম নববী বর্ষের পর একাদশ নববী বর্ষে তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর কোন এক মাসে সংঘটিত হয়েছে। এবারে বাকী রইল কোন্‌ মাসে তা হয়েছে। এ ব্যাপারে মতপার্থক্য আছে। রবিউল আউয়াল অথবা রবিউস সানী, রজব অথবা রমযান কিংবা শাওয়াল মাসে হয়েছে _এ পাচটি বক্তব্য রয়েছে। প্রসিদ্ধ মতামত এটাই যে, রজব মাসের সাতাশের রাতে হয়েছে শারহে মাওয়াহিব (১খ. পৃ. ৩০৭) পর্যালোচনার পর আমার কাছে এটাই প্রতিভাত হয়েছে । আল্লাহ তা'আলাই সমধিক জ্ঞাত । সূক্ম কথা দশম নববী বর্ষ অতিক্রান্ত হয়েছে, বিপদ এবং পরীক্ষার সমস্ত পর্যায় সমাপ্ত হয়েছে, অপমান-অপদস্থতার এমন কোন শাখা অবশিষ্ট ছিল না, যা মহান আল্লাহর রাহে বরদাশত করা হয়নি । আর প্রকাশ থাকে যে, আল্লাহ রাব্বুল ইযযতের পথে অপমান আর নির্যাতনের প্রতিদান সম্মান ও মর্যাদা বৃদ্ধি এবং মিরাজ ও উন্নতি ছাড়া আর কী হতে পারে? কাজেই যখন শেবে আবূ তালিবে এবং তায়েফ সফরে অপমান-অপদস্থতা চুড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখন আল্লাহ জাল্লা জালালুহু ইসরা ও মি‘রাজের অতুলনীয় সম্মান ও ইযযতে তাকে ভূষিত করেন। এতে তিনি তাকে এতদূর উর্ধ্বে উঠান যে, সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (250) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।