সীরাতুল মুস্তফা (সা) ২৪৯ ঠিক তেমনিভাবে পর্যায়ক্রমিকভাবে কারামতের সোপান ও প্রকৃতির অলৌকিকত্বের নিমিত্ত তারা নবী (আ)গণের উত্তরাধিকারিত্ব লাভ করেন। যেমন হাদীস শরীফে এসেছে, . 5)। £,, : ০০! “আলিমগণ নবীগণের উত্তরাধিকারী ।” কাজেই হযরত তুফায়ল (রা)-এর এ কারামত হযরত মূসা (আ)-এর মু‘জিযা হাতের ওজ্বল্য-এর একটি উদাহরণ বলে অনুমিত হয়। আল্লাহই অধিক প্রজ্ঞাশীল । উপরন্তু, আল্লাহ রাব্বুল আলামীন সূরা তাহরীমে সাহাবা কিরাম (রা)-এর ব্যাপারে ইরশাদ করেন : EG MS AS EGS DELL ND SF “কিয়ামতের দিন আল্লাহ তা'আলা নবী করীম (সা) এবং তার সাথে ঈমান আনয়নকারীদের অপদস্থ করবেন না । তাদের সামনে ও ডানে নিজেদের নূর ধাবিত হবে” (সূরা তাহ্রীম : ৮) আশ্চর্যের কিছুই নেই যে, হযরত তুফায়ল (রা)-এর এই নূর এ নূরের নমুনা, যা কিয়ামতের দিন হযরত সাহাবায়ে কিরাম (রা) কে বিশেষভাবে দেয়া হবে রাসূলুল্লাহ (সা)-এর বিশেষ দু'আর বদৌলতে হযরত তুফায়ল (রা) কে এ নূর পৃথিবীতেই দেখানো হয়েছে। মহান পবিত্র আল্লাহ তা'আলাই অধিক জানেন এবং তার জানাটাই পরিপূর্ণ ও বিজ্ঞোচিত ৷” ইসরা ও মি‘রাজ তায়েফ" থেকে প্রত্যাবর্তনের পর আল্লাহ জাল্লা শানুহু নবী করীম (সা) কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে সপ্তাকাশ পর্যন্ত এ দেহ-আত্মায় জাগ্রত অবস্থায় একই রাতে সফর করান, একেই ইসরা ও মি‘রাজ নামে অভিহিত করা হয়। এর বিস্তারিত বর্ণনা ইনশা আল্লাহ মু‘জিযা অধ্যায়ে আসবে তীর মি'রাজ সফরের ব্যাপারে কোন্ বছর এ তা অনুষ্ঠিত হয়েছে আলিমগণের মধ্যে এ নিয়ে মতপার্থক্য আছে। এ প্রসঙ্গে আলিমগণের দশটি বক্তব্য আছে। যেমন ১. হিজরতের ছয় মাস পূর্বে মি‘রাজ হয়েছে; ২. হিজরতের আট মাস পূর্বে; ৩. হিজরতের এগার মাস পূর্বে; 8. হিজরতের এক বছর পূর্বে; ১. তাবাকাতে ইবন সা'দ, ৪খ. পৃ. ১৭৫; সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১৩৫; খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৩৫; দালায়িলে আবু নুয়াইম, ১খ. পৃ. ৭৮; আল-ইসাবা, ২খ. পূ. ২২০ । ২, হাফিয ইবন কায়্যিম যাদুল মা‘আদে তায়েফ সফরের ঘটনা বর্ণনার পর লিখেছেন, এরপরে তার মি'রাজ হয়েছে। যা দ্বারা এটা জানা গেল যে, হাফিয ইবন কায়্যিমের নিকট ইসরা ও মি'রাজের ঘটনা তায়েফ থেকে ফিরে আসার পর সংঘটিত হয়। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (249) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।