২৪৮ সীরাতুল মুস্তফা (সা) খিদমতে উপস্থিত হলাম এবং আরয করলাম, হে আল্লাহর নবী ! দাওস সম্প্রদায়” ইসলামের দাওয়াত গ্রহণ করেনি, আপনি তাদের বদ-দআ করুন । তিনি (সা) হাত তুলে এ দু'আ করলেন : ৫ ৩১1, ১১৯1 44U। “আয় আল্লাহ দাওস সম্পৃদায়কে হিদায়াত দান কর এবং মুসলমান বানিয়ে এখানে প্রেরণ কর ।” আর আমাকে (তুফায়ল রা. কে) বললেন, যাও, নম্ভাবে ইসলামের প্রতি মানুষকে আহ্বান জানাও । সপ্তম হিজরী পর্যন্ত সত্তর অথবা আশিটি পরিবারের লোক ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। আমি তাদের সাথে নিয়ে সপ্তম হিজরীতে মদীনা মুনাওয়ারায় রাসূল (সা)-এর খিদমতে উপস্থিত হলাম । মন্ধা বিজয়ের পর আমি তীর কাছে আবেদন করলাম যে, আমর ইবন হামীমার মূর্তি ও মণ্ডপ (যুল-কফিন) জ্বালিয়ে দেয়ার জন্য আমাকে অনুমতি দিন। তিনি অনুমতি দিলে তুফায়ল সেখানে গিয়ে মূর্তিগুলো জ্বালিয়ে দেন । মূর্তি জ্বালিয়ে দেয়ার সময় তিনি নিচের বাক্যগুলো পড়তে পড়তে যাচ্ছিলেন : + JM cm 51 LD * Jc cm cmd ADMIN L JM5 Moms sl “হে যুল-কফিন, আমি তোমার পূজাকারীদের মধ্যে নই, আমার জন্ম হয়েছে তোমার জন্বের পূর্বে, আমি তোমার মধ্যে প্রচুর আগুন ভরে দিয়েছি ।” সম্প্রদায়ের অর্ধেক লোক তো পূর্বেই মুসলমান হয়ে গেছে, অবশিষ্ট লোক মূর্তি ভ্বালানোর পর শিরক ও মূর্তি পূজা থেকে তাওবা করে ইসলাম গ্রহণ করে। এক রিওয়ায়াতে আছে যে, হযরত তুফায়ল (রা) যখন আপন সম্পদায়ে গিয়ে পৌঁছেন, তখন অন্ধকার রাত ছিল ও বৃষ্টি হচ্ছিল, পথ দেখা যাচ্ছিল না। এঁ সময় আল্লাহ তা'আলা এ নূর সৃষ্টি করেন। লোকেরা তা দেখে খুবই আশ্চর্য হলো এবং হযরত তুফায়লকে ঘিরে ধরল । তার চাবুকটি ছুয়ে দেখতে শুরু করল। এ নূর মানুষের আঙ্গুলে চমকাচ্ছিল। অন্ধকার রাত হলে চাবুকটি এভাবেই আলোকিত হয়ে উঠত ৷ এ কারণে হযরত তুফায়ল (রা) ৮1 ৪১ ৮ (আলোকধারী) উপাধিতে প্রসিদ্ধি লাভ করেন ।* কারামত প্রসঙ্গে আল্লাহর ওলীদের কারামত আম্বিয়া আলাইহিমুস-সালামের মু‘জিযার নমুনা হয়ে থাকে। যেমনভাবে আল্লাহর নৈকট্যলাভকারী আলিমগণ নবী (আ)গণের ওয়ারিস, ১. হাফিয আসকালানী বলেন, এ সময় হযরত আবু হুরায়রা (রা) ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেনি । (ইসাবা, ২খ. পৃ. ২২৬) । ২, আল-ইসতিয়াব, ২খ. পৃ. ২৩১; আল-ইসাবা, তখ. পৃ. ২২৫; খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৩৬ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (248) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।