সীরাতুল মুস্তফা (সা) ২৪৫ সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়! আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন কর, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং মর্মন্তুদ শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবেন । যদি কেউ আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর ইচ্ছা ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ছাড়া তাদের কোন সাহায্যকারী থাকবে না। ওরাই তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।” (সূরা আহকাফ ২৯-৩২)’ যখন তিনি মক্কার নিকটে পৌঁছলেন, তখন হযরত যায়দ ইবন হারিসা (রা) আরয করলেন, মঙ্ধায় কিভাবে প্রবেশ করব ? মঙ্ধাবাসীরাই তো আপনাকে বের করে দিয়েছে। তিনি (সা) ইরশাদ করলেন, ওহে যায়দ!* আল্লাহ তা'আলা এ মুসীবত থেকে উদ্ধারের কোন পন্থা অবশ্যই বের করে দেবেন। আর আল্লাহই তার দীনের অভিভাবক ও সাহায্যকারী এবং অবশ্যই তিনি তার নবীকে সবার উপরে বিজয়ী করবেন । অতঃপর তিনি হেরা গুহায় পৌঁছে আখনাস ইবন শুরায়কের নিকট প্রস্তাব পাঠালেন যে, আমি কি আপনার আশ্রয়ে মক্কায় আসতে পারি ? আখনাস বলল, আমি তো কুরায়শের মিত্র, কাজেই আমি আপনাকে আশ্রয় দিতে পারি না। পরবর্তীতে তিনি এই প্রস্তাব সুহায়ল ইবন আমরের নিকট পাঠালেন সুহায়ল বলল, বনী কা‘বের বিরুদ্ধে বনী আমের আশ্রয় দিতে পারে না। এরপর তিনি মুতইম ইবন আদীর কাছেও এ প্রস্তাব পাঠালেন যে, আমি কি আপনার আশ্রয়ে মক্কায় আসতে পারি ? মুতইম তার প্রস্তাব গ্রহণ করলেন এবং নিজ পুত্রদের ও সম্পৃদায়ের লোকদেরকে ডেকে বললেন, আশ্রয় দিয়েছি। আর নিজেও উটে সওয়ার হয়ে হারামের নিকটে এসে দাড়ালেন এবং উচ্চৈঃস্বরে বললেন, হে কুরায়শ সম্প্রদায়! আমি মুহাম্মদ (সা)-কে আশ্রয় দিয়েছি, কেউ যেন তার বিরোধিতা না করে। তিনি (সা) হারাম শরীফে পৌঁছে হাজরে আসওয়াদে চুমো দিলেন, তাওয়াফ করলেন এবং দু'রাকাত শোকরানা নামায আদায় করলেন, এরপর গৃহে প্রত্যাবর্তন করলেন মুতইম এবং তার পুত্ৰগণ তাকে ঘিরে রেখেছিল ।* মুতইমের এ অনুগ্রহের ভিত্তিতে বদর যুদ্ধের দিন যুদ্ধবন্দীদের প্রসঙ্গে তিনি এ কবিতা পাঠ করেছিলেন: SS AlN St sk wo > Ss rn bl ১. আল-বিদায়া ওয়ান-নিহায়া, তখ. পৃ. ১৩৭ । ২, প্রকৃত বাক্যগুলি ছিল £ = +4৯১ ১ 2০৬ 1 5 ৮৮ ৮০ ৬৯ এ ৮ Dla Lb (তাবাকাতে ইবন সাদ, ১খ. পৃ. ১৪২) ৷ ৩. তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ১৪২; যাদুল মা'আদ, ২খ. পৃ. ৪৭ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (245) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।