সীরাতুল মুস্তফা (সা) ২৪৩ করেছেন, আমি পাহাড়ের ফেরেশতা, পাহাড়সমূহ নিয়ন্ত্রণ করি। আপনি যা ইচ্ছা আমাকে আদেশ দিতে পারেন । আপনি যদি আদেশ করেন তা হলে দুই পাহাড়কে (যার মধ্যবর্তী স্থলে মক্কাবাসী এবং তায়েফবাসীর অবস্থান) একত্রিত করে দিই, যাতে সমস্ত মানুষ পিষ্ট হয়ে যায়। তিনি ইরশাদ করলেন, না, আমি আল্লাহ তা'আলার নিকট আশা করি যে, আল্লাহ ওদের বংশে এমন মানুষ সৃষ্টি করুন, যারা শুধু একক সত্তা লা-শারীক আল্লাহর ইবাদত করবে এবং কাউকে তারার সাথে শরীক করবে না। এ সমুদয় বর্ণনা সহীহ বুখারীর যিকরুল মালাইকা (ফেরেশতাদের কথা) অধ্যায়ে আছে, শুধু উদ্ধৃত বাক্যাবলী মু‘জামে তাবারানীর রিওয়ায়াতের অনুবাদ ৷" একটি জরুরী সতর্ক বাণী কঠিন থেকে কঠিনতর কষ্ট পাওয়ার পরেও এ বিশ্ববাসীর প্রতি অনুগহ, দয়ার মূর্ত প্রতীক নবী করীম (সা)-এর আভিজাত্য ও অনুগ্রহ, এ মানুষগুলোর ধ্বংস ও বিনাশের জন্য এ কারণে দুআ করেননি যে, যদিও এরা ঈমান আনেনি, কিন্তু তাদের ংশ থেকে আল্লাহর অনুগত, আজ্ঞাবহ, নিষ্কলুষ ও তার প্রতি প্রাণ উৎসর্গকারীর জন্ম হবে। সায়্যেদুনা হযরত নূহ (আ)-এর বিপরীত (আমার জীবন ও আত্মা তার প্রতি উৎসর্গ হোক), যখন তার এ আশা ভঙ্গ হয়ে গেল, আর আল্লাহর ওহীর মাধ্যমে জানানো হলো যে, যাদের ঈমান আনার ছিল, তারা ঈমান এনেছে, অবশিষ্ট লোকেরা না নিজেরা ঈমান আনবে, না তাদের সন্তানদের মধ্যে আল্লাহকে মান্যকারী কোন বান্দার জন্ম হবে, তখন সায়্যেদুনা নূহ (আ) তাদের ধ্বংস ও বিনাশের জন্য দু‘আ ROE A HE Cs 5 HG ANS HLS sr SL MG ls “আর নূহের প্রতি ওহী প্রেরণ করা হয়েছিল যে, পূর্বে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর তোমার সমশ্পুদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না । কাজেই তুমি ওদের কার্যকলাপে চিন্তাগ্রস্ত হয়ো না৷” (সূরা হুদ : ৩৬) এর পর নূহ (আ) এ দু'আ করলেন Yue la BS BIGGIE ASI NI AE EY LES eG ১. ফাতহুল বারী, ৬খ. পৃ. ২২৫ । সীর তুল মুস্তফা 4 সকল খণ্ড একত্রে - পৃষ্ঠাঃ (243) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।