২৪২ সীরাতুল মুস্তফা (সা) তিনি বললেন, তিনি আমার ভাই নবী ছিলেন, আর আমিও নবী । আদ্দাস তীর কপাল, হাত ও পায়ে চুমো দিল এবং বলল, 3,০, 40/1 ১০ ৬5/১441 “আমি সাক্ষ্য দিচ্ছি’ যে, আপনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল ৷” যখন আদ্দাস তীর নিকট থেকে ফিরে এলো, তখন উতবা ও শায়বা বলল, তুমি এ ব্যক্তির হাত-পায়ে কেন চুমো দিচ্ছিলে ? এ ব্যক্তি না জানি তোমাকে তোমার দীন থেকে সরিয়ে না নেয়, তোমার ধর্ম তার ধর্ম থেকে উত্তম ৷* হাকিম ইবন হিযাম (রা) থেকে বর্ণিত যে, যখন উতবা এবং শায়বা মন্কার কুরায়শদের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন আদ্দাস তাদের পা ধরে বলল, আল্লাহর শপথ ! তিনি আল্লাহর রাসূল, তার বিরুদ্ধে যুদ্ধের নামে এ লোকগুলোকে ধ্বংসের দিকে টেনে নেয়া হচ্ছে। আদ্দাস (রা) বসে বসে কীদছিলেন, আস ইবন শায়বা এ পথে যাচ্ছিল, সে আদ্দাসকে জিজ্ঞেস করল, কাদছো কেন ? আদ্দাস বললেন, আমাদের এ দুই সর্দারের কারণে কাদছি, তারা এ সময়ে আল্লাহর রাসূলের মুকাবিলা করতে যাচ্ছে। আস ইবন শায়বা বলল, তিনি কি সত্যিই আল্লাহর রাসূল ? আদ্দাস বললেন, হ্যা, আল্লাহর কসম, সমগ্র বিশ্বমানবের প্রতি তিনি আল্লাহর রাসূল হিসেবে এসেছেন ৷" হযরত আয়েশা (রা) বলেন, আমি একবার আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার উপর কি উহুদ যুদ্ধ অপেক্ষা কঠিন কোন দিন অতিবাহিত হয়েছে ? তিনি ইরশাদ করলেন, তোমার সম্পৃদায়ের পক্ষ থেকে যে কষ্ট পাওয়ার, তা তো পেয়েছি, কিন্তু সর্বাপেক্ষা কঠিনতম দিন ছিল এ দিন, যেদিন আমি নিজেকে আবদ ইয়ালীলের পুত্রদের সামনে উপস্থাপন করি। ওরা আমার দাওয়াত গ্রহণ করেনি। আমি সেখান থেকে অত্যন্ত চিন্তিত ও ভারাক্রান্ত হৃদয়ে ফিরছিলাম । ‘কারনুস সাআলিব’ নামক স্থানে পৌঁছে কিছুটা স্বস্তি এলো, হঠাৎ যখন মাথা উঠালাম তখন দেখলাম একখণ্ড মেঘ আমার উপর ছায়াদান করছে এবং এর মধ্যে হযরত জিবরাঈল (আ) বিদ্যমান । জিবরাঈল সেখান থেকেই আওয়াজ দিলেন, আপনার সম্প্রদায় আপনার কথার যে উত্তর দিয়েছে, আল্লাহ তা শুনেছেন। এ সময়ে আল্লাহ তা'আলা আপনার নিকট পাহাড়ের ফিরিশতাকে প্রেরণ করেছেন, আপনি তাকে যা ইচ্ছা, নির্দেশ দিতে পারেন। ইত্যবসরে মালিকুল জাবাল (পাহাড়ের ফেরেশতা) আমাকে আহ্বান করলেন এবং সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মদ ! আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ ১. অ সমুদয় বর্ণনা আময়া উয়ুনূল আসার থেকে উদ্ধৃত করেছি, J, ০), 01 ৭০ ৩৬৮১5 শুধু আদ্দাসের এ সাক্ষ্য হাফিয আসকালানী সীরাতে সুলায়মান তায়মী সূত্রে ইসাবায় (২খ. পৃ. ২৬৬) ‘আদ্দাসের বক্তব্য’ শিরোনামে উল্লেখ করেছেন। ২. উয়ুনুল আসার, ১খ. পৃ. ১৩৪; আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ ১৩৫ । ৩. ইসাবা, ২খ. পৃ. ২৬৭ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (242) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।