২৪০ সীরাতুল মুস্তফা (সা) প্রতি দৃষ্টি দেয়ার যোগ্যই তুমি নও । এরপর ওরা দুশ্চরিত্র বখাটে ভবঘুরে ছেলেদেরকে উদ্কিয়ে দিল যে, তার প্রতি তারা পাথর নিক্ষেপ করুক ও ঠাট্টা-বিদ্রুপ করুক ৷ যালিমরা তখন এত পাথর নিক্ষেপ করল যে, রাসূল (সা) ভীষণভাবে আহত হলেন। আঘাতের যন্ত্রণায় যখন তিনি বসে পড়তেন, এ হতভাগারা তার বাহু ধরে পুনরায় তাকে পাথর মারার জন্য দাড় করিয়ে দিত এবং হাসাহাসি করত । হযরত যায়দ ইবন হারিসা (রা), যিনি তার সফর সঙ্গী ছিলেন, তিনি হযরত (সা)-কে রক্ষা করতে চেষ্টা করছিলেন যে, তার পরিবর্তে নিজের গায়ে সকল পাথরের আঘাত লাগুক । ফলে যায়দ ইবন হারিসার সমস্ত মাথা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যায় । আর নবী (সা)-এর পায়ে এমন আঘাত লাগে যে, তার পা থেকে রক্ত গড়াতে থাকে । তায়েফ থেকে প্রত্যাবর্তনের পথে উতবা ইবন রবীয়া এবং শায়বা ইবন রবীয়ার বাগান ছিল, বিশ্রাম গ্রহণের জন্য তিনি সেখানে একটি গাছের নিচে বসে পড়লেন এবং এ দু‘আ করলেন : ibn sls Sl 5) SS das Sl LE ll ol pl se Lt 3 LASS cp nail 2) Sl +l) sl SES of PE ALR se UE SS Ol SA SS ih Hie LAN Gall ade clos SLB ad Sl sl ders 1m Sl Ld! “আয় আল্লাহ! আমি তোমার কাছে নিজের দুর্বলতা, চেষ্টার স্বল্পতা এবং মানুষের অসাবধানতার অভিযোগ করছি। আয় আরহামুর রাহিমীন! তুমি তো বিশেষভাবে দুর্বলদের অভিভাবক ও সাহায্যকারী । তুমি আমাকে কার কাছে সোপর্দ করবে, কোন আমার কর্মের অধিকারী বানাবে । যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে না থাক, তবে আমি আর কিছুরই পরোয়া করি না; বরং তোমার ক্ষমা ও নিরাপত্তা আমার কাজ সহজসাধ্য হওয়ার নিমিত্ত হবে। আমি আশ্রয় প্রার্থনা করছি তোমার পবিত্র সত্তার কাছে যার ওসীলায় সমগ্র অন্ধকাররাশি আলোকিত হয়ে উঠে এবং এ নূরের দ্বারাই দুনিয়া ও আখিরাতের কারখানা চলে । আমি আশ্রয় চাচ্ছি তোমার ক্রোধ এবং অসন্তোষ যাতে আমার উপর পতিত না হয় তা থেকে । আমার প্রকৃত উদ্দেশ্য তোমাকেই শোনানো এবং সম্মত করানো; কেননা তোমার প্রদত্ত ক্ষমতা ছাড়া বান্দার মধ্যে কোন মন্দ থেকে বিরত থাকা ও ভাল কোন কিছু করার ক্ষমতা নেই ।” (ইবন ইসহাক ও তাবারানী)। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (240) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।