সীরাতুল মুস্তফা (সা) ২৩৯ সতৰ্ক বাণী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের’ সর্বসম্মত বিশ্বাস এই যে, আবূ তালিব কুফরী অবস্থায় মারা গেছেন; যেমনটি পবিত্র কুরআনের আয়াত ও হাদীসসমূহে বর্ণিত হয়েছে । হাফিয তুরবাশতী লিখেছেন, আবূ তালিবের কাফির হওয়া নিরবচ্ছিন্ন হাদীসের সীমা পর্যন্ত পৌঁছেছে। আর পূর্ববর্তী আলিম এবং দীনের ইমামদের এটাই সিদ্ধান্ত রাফিযীদের সিদ্ধান্ত এই যে, আবূ তালিব ঈমান নিয়ে মারা গেছেন। জানা উচিত যে, ঈমানের জন্য ভালবাসা ও আত্মোৎসর্গই যথেষ্ট নয়, নুবুয়াত ও রিসালতের সত্যায়ন এবং সাক্ষ্যদান ছাড়া মু'মিন হওয়া যায় না। অতএব এটা বুঝে নিন এবং এর উপর দৃঢ় থাকুন । ইসলামের দাওয়াতদানের জন্য তায়েফ সফর আবূ তালিবের পর নিজ গোত্রের অবিশ্বাসীদের থেকে তার আর কোন সহমর্মী ও সাহায্যকারী রইল না। আর হযরত খাদীজা (রা)-এর বিদায় গ্রহণের পর কোন সান্তবনাদানকারী ও সহানুভূতি প্রদর্শনকারীও থাকলেন না । মক্কার কুরায়শদের শক্তিমত্তার দক্ুন বাধ্য হয়ে দশম নববী বর্ষের শাওয়াল মাসের শেষভাগে তিনি (সা) তায়েফে গমন করলেন এ জন্যে যে, সম্ভবত এ লোকগুলো আল্লাহর প্রতি হিদায়াত গ্রহণ করবে এবং দীনের সাহায্য-সহায়তাকারী হবে। হযরত যায়দ ইবন হারিসা (রা) কে সাথে নিয়ে তিনি তায়েফ গমন করলেন। আবদ ইয়ালিল, মাসউদ ও হাবীব__এরা ছিল তিন ভাই যারা সেখানকার নেতৃস্থানীয়দের অন্তর্ভুক্ত ছিল। তিনি তাদের সামনে ইসলামের দাওয়াত উপস্থাপন করলেন । তারা কালেমার সত্য দাওয়াত শ্রবণ করার পরিবর্তে রূড়ভাবে তাকে জবাব দিল । তাদের একজন বলল, কাবার পর্দা ছিন্ন করার জন্য বুঝি আল্লাহ তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন ! আর একজন বলল, আল্লাহ বুঝি নবী বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পান নাই ! একজন বলল, আল্লাহর শপথ, আমি তোমার সাথে কোন কথাই বলব না । যদি আসলেই তোমাকে আল্লাহ তীর রাসূল বানিয়ে পাঠিয়ে থাকেন, তবে তোমার কথার বিরোধিতা করা ভয়ংকর (কিন্তু এ নিবেধি এটা বুঝল না যে, আল্লাহর পয়গাস্বরের সাথে ঠাট্টা-মঙ্করা করা এর চেয়েও বেশি কঠিন অপরাধ), আর যদি তুমি আল্লাহর রাসূল না হও, তবে তো তোমাকে সম্বোধন করার বা তোমার ১. আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এটাই সম্মিলিত রায়। কাজেই আল্লামা শিবলীর সীরাতুন নবী (১খ. পৃ. ১৮১) এটা লিখা যে, আবূ তালিবের ইসলাম গ্রহণের বিষয়ে মতভেদ রয়েছে স্রেফ প্রতারণা ও ধোঁকাবাজী । আহলে সুন্নাতের মধ্যে তার কুফরীর ব্যাপারে কোনই মতপার্থক্য নেই । অবশ্য রাফিযীরা আবূ তালিবের ঈমান আনয়নের প্রবক্তা । তবে প্রকাশ থাকে যে, রাফিযীদের মতপার্থক্য গ্রহণযোগ্য নয় যারা হযরত আবূ বকর, হযরত উমর বরং সমস্ত সাহাবা কিরাম (রা) কে কাফির ও মুনাফিক মনে করে, তাদের মতপার্থক্য কেমন করে ধর্তব্য ও দৃষ্টিদানের যোগ্য হতে পারে? সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (239) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।