২৩৮ সীরাতুল মুস্তফা (সা) বললেন, পায়ের গিরা পর্যন্ত আগুনে আছেন, যদি আমি. সুপারিশ না করতাম তবে জাহান্নামের তলদেশে নিমজ্জিত হয়ে যেতেন (বুখারী শরীফ, আবূ তালিবের ঘটনা অধ্যায়) । আবু তালিব প্রসঙ্গ আল্লামা সুহায়লী বলেন, আবূ তালিব আপাদমস্তক রাসূলুল্লাহ (সা)-এর সাহায্য- সহযোগিতায় আত্মনিবেদিত ছিলেন। কেবল চরণ যুগল ইসলামের পরিবর্তে আবদুল মুত্তালিবের অনুসরণে নিয়োজিত ছিল। এ জন্যে কেবল চরণদ্ধয়ে আযাব নির্দিষ্ট করা হয়েছে। PSB Le Cail COS, fe CL LHC “হে আমাদের রব! আমাদেরকে ধৈর্য দান কর, আমাদের পা-কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখ এবং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় দান কর ৷” হযরত আলী (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, যখন আবূ তালিব মারা গেলেন তখন আমি রাসূলুল্লাহ (সা) সমীপে আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনার পথভ্রষ্ট চাচা মারা গেছেন। তিনি বললেন, যাও, দাফন করে এসো । আমি বললাম, তিনি তো মুশরিক অবস্থায় মারা গেছেন। তিনি বললেন, হ্যা, দাফন করে এসো এ হাদীসটি আবূ দাউদ ও নাসাঈতে আছে। হাফিয আসকালানী তার ইসাবায় বলেন, ইবন খুযায়মা হাদীসটি সহীহ বলেছেন। এক বর্ণনায় আছে যে, হযরত আলী (রা) আবূ তালিবের দাফন শেষে নবী (সা)-এর নিকট উপস্থিত হলে নবী (সা) তাকে বললেন, গোসল দিয়ে নাও । একে ভিত্তি করে ফকীহ ও আলিমগণের বক্তব্য হলো, কাফির ও মুশরিককে কাফন-দাফন করার পর গোসল করা মুস্তাহাব যেমনটি হাদীসসমূহে এসেছে। হাফিয তুরবাশতি (র) বলেন, এ হাদীসের উপর ভিত্তি করেই মুজতাহিদ ইমামগণ, বিশেষত ইমাম আবূ হানীফা ও ইমাম শাফিঈ (র) কাফিরের দাফন জায়েয বলে দলীল পেশ করেছেন। অধিকন্তু, এর উপর ভিত্তি করেই তারা এ মাসয়ালাও দিয়েছেন যে, মুসলমানরা কাফিরের উত্তরাধিকারী হয় না। এ জন্যে যে, আবু তালিবের চার পুত্ৰ ছিল,তালিব, আকিল, জা‘ফর এবং আলী । আবূ তালিবের পরিত্যক্ত সম্পত্তি কেবল তালিব ও আকিল পেয়েছিল, যারা পিতৃধর্মের উপর ছিল। আর জাফর এবং আলী (রা) সম্পত্তি পাননি, কেননা তারা মুসলমান হয়েছিলেন। যেমনটি আল-মুতামিদ ফিল ইতিকাদে বৰ্ণিত হয়েছে৷ ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৮ । ২, উয়ুনুল আসার, ১খ. পৃ. ১৩২ । সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (238) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।