২৩৬ সীরাতুল মুস্তফা (সা) কল্যাণ কথা ইবনুদ-দাগুন্না হযরত আবূ বকর (রা)-এর যে সমস্ত গুণ বর্ণনা করেছেন, দৃশ্যত সেগুলো এঁ গুণাবলী, যা হযরত খাদীজা (রা) নবী করীম (সা)-এর গুণ বলে চিহ্নিত করেছিলেন (যেমনটি নুবূয়াতপ্রাপ্তি অধ্যায়ে বলা হয়েছে), যা দ্বারা আবূ বকর সিদ্দীক (রা)-এর ফযীলত, পূর্ণতা এবং সিদ্দাকের অবস্থান নবূয়াতের অবস্থানের নিকটতর ও সংযুক্ত হওয়ার বিষয়ে জানা যায় । মুহাক্কিক জ্ঞানীগণের মতে সিদ্দীকের অবস্থান এবং নুবূয়াতের অবস্থানের মধ্যবর্তী আর কোন স্তর নেই, সিদ্দীকের স্তরের সমাপ্তি নুবূয়াতের হিদায়েতের সাথে গিয়ে মিলিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা ভাল জানেন। দুঃখ ও বিষগ্নতার বছর আবূ তালিব এবং হযরত খাদীজাতুল কুবরার ইনতিকাল শেবে আবূ তালিব থেকে বের হওয়ার কয়েক দিন পরে দশম নববী বর্ষের রমযান অথবা শাওয়াল মাসে আবূ তালিব ইনতিকাল করেন। আর তার তিন অথবা পাচ দিন পর হযরত খাদীজা (রা)-এর ইনতিকাল ঘটে ৷” মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম ও নাসাঈতে আছে, যখন আবূ তালিবের মৃত্যুর সময় হয়ে এলো, তখন রাসুলুল্লাহ (সা) তার কাছে এলেন ৷ আবূ জাহল ও আবদুল্লাহ ইবন আবূ উমাইয়া সেখানে উপস্থিত ছিল। রাসূল (সা) বললেন, হে চাচা, আপনি একবার মাত্র 01 ২৷ 1 3 বলুন, যাতে আল্লাহর সামনে আপনার জন্য শাফায়াত ও সুপারিশ করার আমার একটা অজুহাত ও প্রমাণ থাকে। আবূ জাহল ও আবদুল্লাহ ইবন আবূ উমাইয়া বলল, হে আবূ তালিব, তুমি কি আবদুল মুত্তালিবের ধর্ম ছাড়তে চাও ? আবূ তালিব | 3/ 41 3 বলতে অস্বীকার করলেন । আর মৃত্যুকালীন শেষ কথা যা তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল, তা ছিল, আমি আবদুল মুত্তালিবের ধর্মের উপর আছি। আবূ তালিব তো এ কথা বলে ইনতিকাল করলেন, রাসূলুল্লাহ (সা) বললেন, আমি সদা সর্বদাই আবূ তালিবের জন্য দুআ ও ইস্তিগফার অথৎ ক্ষমা প্রার্থনা করতেই থাকব, যতক্ষণ পর্যন্ত না তা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত হয়। তখন এ আয়াত নাযিল হয় : ১. যারকানী, ১খ. পৃ. ২৯১, ২৯৬ । সীরাতুল তুল মুস্তফা $ সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (236) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।