সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৩৫ মানুষের ঝণের বোঝা বহন করে, মেহমানকে আপ্যায়ন করে এবং যিনি সত্য ও ন্যায়ের পক্ষ অবলন্বনকারী ও সাহায্যকারী ? আমি তাকে আশ্রয় দিয়েছি। কুরায়শগণ ইবনুদ-দাগুন্নার আশ্রয়দানকে মেনে নিল এবং বলল, আপনি আবু বকরকে বলে দিন, তিনি যেন নিজ গৃহেই আল্লাহর ইবাদত করেন, নামায আদায় করেন, কুরআন তিলাওয়াত করেন, তবে উচ্চৈঃস্বরে নয়। উচ্চৈস্বরে নামায আদায়, উচ্চৈঃস্বরে কুরআন তিলাওয়াতে আমাদের কষ্ট হয়। এছাড়া আমাদের আশঙ্কা যে, আমাদের স্ত্রীলোক ও সন্তানরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে না পড়ে। ইবনুদ-দাগুন্না আবূ বকরকে এসব বলে চলে গেলেন। তখন থেকে তিনি নিজ গৃহেই শুধু আল্লাহর ইবাদত করতে লাগলেন। কয়েক দিন পরেই আবূ বকর নিজ বাড়ির আঙ্গিনায় একটি মসজিদ বানিয়ে নিলেন, যেখানে তিনি এখানে নামায পড়বেন, কুরআন তিলাওয়াত করবেন। কুরায়শদের সন্তান ও স্্রীলোকেরা এ মসজিদ দেখার জন্যে হুমড়ি খেয়ে পড়ে। তারা অত্যন্ত বিস্ময়ের সাথে একের পর এক আবূ বকরকে দেখতে থাকে। যেই তাঁকে দেখছিল আবূ বকরের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ থাকতো ।' আর আবূ বকর আল্লাহর ভয়ে অধিক কান্নাকাটিকারী ব্যক্তি ছিলেন। কিন্তু পুরুষ হওয়ার কারণে কুরআন তিলাওয়াতকালে নিজ দৃষ্টি সংযত রাখতে পারতেন না । হাজার চেষ্টা করেও চোখকে থামিয়ে রাখতে পারতেন না (এ কারণে শ্রোতারাও নিজেদের অন্তরকে সংযত রাখতে পারত না, শত চেষ্টা সত্বেও আবূ বকরের তিলাওয়াতের সময় নিজেদের অন্তরকে ংযত রাখতে ব্যর্থ হতো)। কুরায়শ সদরিগণ যখন এ অবস্থা দেখল, তারা ঘাবড়ে গেল এবং ইবনুদ-দাগ্ডননীাকে দ্রুত ডেকে পাঠাল । তার কাছে তারা এ অভিযোগ করল যে, আমরা আপনার কথায় এ শর্তে আবূ বকরকে আশ্রয় দিয়েছিলাম যে, তিনি নিজ গৃহে চুপে চুপে গোপনে আল্লাহর ইবাদত-বন্দেগী করবেন, উচ্চৈঃস্বরে করবেন না, নামায ও কুরআন তিলাওয়াত চুপে চুপে করবেন কিন্তু আবূ বকর এখন এ শর্ত ভঙ্গ করে উচ্চেঃস্বরে নামায ও কুরআন তিলাওয়াত শুরু করে দিয়েছেন। ফলে আমরা আমাদের স্ত্রী-সস্তানদের “বিগড়ে যাওয়ার’ আশংকা করছি। আপনি আবূ বকরকে বলে দিন, তিনি যেন নিজ শর্তের উপর থাকেন অথবা আপনি তার আশ্রয়দানের কথাটি প্রত্যাহার করুন । আপনার আশ্রয়দানের প্রশ্নে আমাদের সম্মতি আমরা প্রত্যাহার করতে চাই না। আবূ বকর (রা) বললেন, আমি তোমাদের নিরাপত্তা ও আশ্রয়কে ফিরিয়ে দিচ্ছি; শুধু আল্লাহ তা‘আলার নিরাপত্তা ও আশ্রয়ের উপর সন্তুষ্ট আছি।* ১. বুখারী শরীফ, ১খ. পৃ. ২৩৭, ৫৫২; ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৮১। ২, ১১/৮০, >১০১+-%- বুখারীর বাক্য এরূপ যে, আরবের প্রচলিত কথায় বাক্যের শেষ পর্যন্ত উদ্দেশ্যের ক্ষেত্রে আসে, আমরা এ বক্তব্যে এঁ বাক্যের অর্থ এবং দলীলের প্রতি ইঙ্গিত দিয়েছি। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (235) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।