সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৩৩ যাম‘আ ইবন আসওয়াদ বললেন, আল্লাহর কসম অবশ্যই ছিন্ন করা যাবে। যখন এ চুক্তিপত্র লিখা হচ্ছিল, তখনই আমরা সম্মত ছিলাম না। আবুল বুখতারী বললেন, যাম'আ সত্যই বলছেন, আমরা রাজী ছিলাম না । মুতঈম বললেন, নিঃসন্দেহে এ দু'জন সত্য বলছেন। হিশাম ইবন আমর পুনরায় নিজ বক্তব্য সমর্থন করলেন । আবূ জাহল সভার এ দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল এবং বলল, এটা গত রাতের কোনো সিদ্ধান্তের ফল বলে মনে হচ্ছে হত্যবসরে রাসূলুল্লাহ (সা) আবূ তালিবকে এ সংবাদ দিলেন যে, আল্লাহর নাম ছাড়া এ চুক্তিনামাটির বাকী অংশ পোকায় খেয়ে ফেলেছে এবং ‘হে আল্লাহ তোমার নামে’ কথাটি যা সকল লিখার শুরুতে লিখা হয়ে থাকে, সেটুকু বাদ দিয়ে বাকী সকল অক্ষরই পোকায় খেয়ে ফেলেছে। আবূ তালিব এ ঘটনা কুরায়শদের সামনে বর্ণনা করলেন এবং বললেন, আমার ভ্রাতুম্পুত্ৰ কখনই মিথ্যা বলেনি আর না তার কোন কথা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে । ব্যাস, এসো এর উপর ফয়সালা হয়ে যাক, যদি মুহাম্মদের সংবাদ সত্য হয়, তা হলে তোমরা এ যুলুম-অত্যাচার থেকে রেহাই পাবে। আর যদি ভুল প্রমাণিত হয়, তা হলে মুহাম্মদ (সা) কে তোমাদের হাতে তুলে দিতে আমি সম্পূর্ণ প্রস্তুত আছি, চাই তোমরা তাকে হত্যা কর অথবা তাকে জীবিত ছেড়ে দাও। জনগণ বলল হে আবু তালিব, আপনি নিঃসন্দেহে ইনসাফপূর্ণ কথা বলেছেন এবং তৎক্ষণাৎ কাবাঘরে গিয়ে চুক্তিনামা চাওয়া হলো । দেখা গেল, সত্যিই আল্লাহর নাম ছাড়া বাকী সমুদয় অং পোকায় খেয়ে ফেলেছে। এটা দেখামাত্র অপমান ও লজ্জায় প্রত্যেকের মাথা নিচু হয়ে গেল । এভাবেই দশম নবৃয়তী বর্ষে এই নিপীড়নমূলক চুক্তিপত্রের সমাপ্তি ঘটলো । আবূ তালিব ও তার সমস্ত সঙ্গী অবরোধ থেকে বেরিয়ে এলেন। এর পরে আবূ তালিব হারাম শরীফে উপস্থিত হলেন এবং তিনি ও তার সঙ্গীরা বায়তুল্লাহর পর্দা ধরে এ দু‘আ করলেন, হে আল্লাহ, যারা আমাদের প্রতি যুলুম করেছে, আমাদের নৈকট্যের সম্পর্ক কর্তন করেছে এবং আমাদের বেইজ্জত করেছে, তুমি তাদের থেকে এর প্রতিশোধ নিয়ে নাও । এ রিওয়ায়াত তাবাকাতে ইবন সা‘দে হযরত ইবন আব্বাস (রা), হযরত আসিম ইবন উমর ইবন কাতাদা (রা), হযরত আবূ বকর ইবন আবদুর রহমান ইবন হারিস (রা), হযরত উসমান ইবন আবু সুলায়মান (র) এবং হযরত ইকরামা ইবন মুহাম্মদ ইবন আলী (রা) থেকে বর্ণিত আছে। (তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ১৩৯-১৪১ এবং তারিখে তাবারী, ২খ. পৃ. ২২৯) ৷ আবু তালিব এ ব্যাপারে একটি কাসীদাও পাঠ করেন, যার একটি পংক্তি এই_ ki Das SL Sl Sp Ld শত “l ১. তারিখে তাবারী, ২খ. পৃ. ২২৮; সীরাতে ইবন হিশাম,১খ. পৃ. ১৩০ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (233) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।