সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ সীরাতুল মুস্তফা (সা) আবূ জাহলের মাথায় এত জোরে আঘাত করলেন যে, তার মাথা যখম হয়ে গেল । মার খাওয়ার চেয়ে আবূ জাহলের কাছে বেশি কষ্টের কারণ ছিল যে, এ ঘটনাটি শেবে আবূ তালিবে দাঁড়িয়ে হযরত হামযা (রা) দেখছিলেন (সীরাতে ইবন হিশাম, ১খ, পৃ. ১৩২) । তাঁদের এহেন কষ্ট ও বিপদের দরুন কিছু দয়ার্দচিত্ত ব্যক্তির অস্তরে এ চুক্তিপত্রটি ংঘনের ইচ্ছা জাগলো । সবার আগে হিশাম’ ইবন আমরের এ চিন্তা জাগলো যে, আফসোস, আমরা তো খাচ্ছি, পান করছি অথচ আমাদেরই নিকটাত্মীয়, ঘনিষ্টজনেরা চরম দুঃখ-কষ্ট ও অনাহারে দিন যাপন করছে। অতঃপর যখন রাত্রি হলো, তিনি একটি উট বোঝাই খাদ্যশস্য শেবে আবূ তালিবে নিয়ে ছেড়ে দিয়ে এলেন। একদিন হিশাম ইবন আমর এ উদ্দেশ্যে যুহায়র' ইবন উমাইয়ার নিকট গেলেন। যিনি ছিলেন আবদুল মুত্তালিবের পৌত্র এবং রাসূলুল্লাহ (সা)-এর ফুফু আতিকা বিনতে আবদুল মুত্তালিবের পুত্র । গিয়ে বললেন, হে যুহায়র, তোমার কি এটা পসন্দনীয় যে তুমি যা খুশি খাও, পরিধান কর, বিয়ে কর, আর তোমার মামা খাদ্যকণা খুঁজে বেড়ান? আল্লাহর কসম ! যদি আবূ জাহলের মামা এবং মাতুল গোষ্ঠীর লোকের এ অবস্থা হতো তবে কখনো সে এরূপ চুক্তিনামার পরোয়া করতো না । যুহায়র বললেন, আফসোস, আমি একা একা কি করতে পারি ? যদি আমার একজন সমচিন্তার লোকও থাকতো তা হলে আমি এ কাজের জন্য প্রস্তুত আছি। হিশাম ইবন আমর সেখান থেকে উঠে মুতঈম ইবন আদীর কাছে গেলেন। তাকেও এভাবে সহমম্মী বানিয়ে নিলেন। মুতঈমও বললেন যে, আমাদের আরো একজন সহমমী বানানো প্রয়োজন । হিশাম সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং প্রথমে আবুল বুখতারীকে এবং পরে যামআ ইবন আসওয়াদকে সহমর্মী বানালেন। যখন এ পাঁচ ব্যক্তি এ চুক্তিনামা ভঙ্গ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলেন, তখন সবাই সমস্বরে বলে উঠলেন যে, কাল যখন সবাই একত্রিত হবে, তখন এ প্রসঙ্গ উপস্থাপন ওহে মক্কাবাসী ! বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয় যে, আমরা খাচ্ছি, পান করছি, কাপড় পরিধান করছি, বিয়ে-শাদী করছি, আর বনী হাশিম অনাহারে মরছে। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত সম্পর্কচ্ছেদের এ নিপীড়নমূলক চুক্তিপত্র ছিন্ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বসব না। আবূ জাহল বলল, আল্লাহর এ চুক্তিনামা কখনই ছিন্ন করা যায় না। ১. হিশাম ইবন আমর রবীয়া (রা) মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। (ইসাবা, ৩খ. পৃ. ৬০৫) । ২, যুহায়র ইবন আবূ উমাইয়া (রা) মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন । (ইসাবা, ৩খ. পৃ. ৫৫২)। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (232) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।