সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৩১ এ অবরোধকালে মুসলমানগণ বাবলা পাতা খেয়ে জীবন ধারণ করেন। হযরত সা'দ ইবন আবূ ওয়াককাস (রা) বলেন, আমি ক্ষুধার্ত ছিলাম, দৈবক্ৰমে রাতে আমার পা ভেজা কোন বস্তুর উপর পড়ল, সঙ্গে সঙ্গে তা জিহ্বায় রেখে গিলে ফেললাম । এখনো পর্যন্ত জানি না যে, সেটি কি ছিল। হযরত সাদ ইবন আবূ ওয়াককাস (রা) নিজের আরেকটি ঘটনা বর্ণনা করেন যে, একবার রাতে আমি প্রসাব করার জন্য বের হলাম, পথিমধ্যে উটের একটি শুকনো চামড়ায় হাত পড়ল পানিতে ধুয়ে সেটি পোড়ালাম । এরপর সেটি চূর্ণ করলাম এবং পানিতে গুলিয়ে পান করলাম । তিনটি রাত্রি আমি এর সাহায্যে অতিবাহিত করেছি । অবস্থা এতদূর গড়িয়েছিল যে, কোন বাণিজ্য কাফেলা যখন মক্কায় আসতো, তখন আবূ লাহাব গিয়ে এ ঘোষণা দিয়ে বেড়াতো যে, কোন ব্যবসায়ী যেন মুহাম্মদ (সা)-এর সঙ্গীদের নিকট প্রচলিত দামে কোন দ্রব্য বিক্রি না করে; বরং দ্বিগুণ চতুরওণ মূল্য আদায় করে। এতে যদি কোন ক্ষতি বা ঘাটতি হয় আমি এর যিম্মাদার হবো ৷ সাহাবাগণ দ্রব্যাদি ক্রয় করতে আসতেন, কিন্তু বাজার দর অপেক্ষা চড়া মূল্য দেখে খালি হাতে ফিরে যেতেন। মোট কথা, একদিকে নিজেদের অসহায়ত্ব এবং দুশমনদের প্রবল প্রতাপ, আর অপরদিকে ক্ষুধার জ্বালায় শিশুদের কান্নাকাটি ও ছটফটির করুণ দৃশ্য তাদের মধ্যে বিদ্যমান ছিল৷” কেউ কেউ প্রিয়জনদের এ দুঃখ দেখে অন্তরে কষ্ট অনুভব করতো, গোপনে তাদের জন্য কিছু খাদ্য-পানীয় দ্রব্যাদি পাঠাতো। একদিনের ঘটনা ৪ হাকিম ইবন হিযাম" তার ফুফু হযরত খাদীজা (রা)-এর জন্য একটি চাকরের সহায়তায় কিছু খাদ্যশস্য নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আবূ জাহল তা দেখে ফেলে বললো, তুমি কি বনী হাশিমের জন্য খাদ্যশস্য নিয়ে যাচ্ছ ! আমি কখনই তা নিয়ে যেতে দেব না এবং সবার সামনে তোমাকে অপদস্থ করব । দৈবক্ৰমে আবুল বুখতারী সেখানে এসে উপস্থিত । তিনি অবস্থার নাজুকতা বুঝে আবূ জাহলকে বলতে শুরু করলেন ও নিজের ফুফুর জন্য খাদ্যশস্য পাঠাচ্ছে আর তুমি কেন তাকে গালাগাল দিচ্ছ ? এতে আবূ জাহলের ক্রোধ বেড়ে গেল এবং সে বুখতারীকে যা তা বকতে শুরু করল । আবুল বুখতারী একটি উটের হাড় হাতে নিয়ে ১. রাউযুল উনুফ, ১খ. পৃ. ২৩২ ২. হাকিম ইবন হিযাম জাহিলিয়াতের যুগ থেকেই রাসূলুল্লাহ (সা)-এর দোস্ত ছিলেন। নুবূয়াত প্রাপ্তির পরও তার প্রতি তার ভালবাসা অটুট ছিল । মক্কা বিজয়ের কালে ইসলাম গ্রহণ করেন । অনুগ্রহ ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা তার স্বভাব ধর্ম ছিল । হাকিম (রা) যখন হযরত মুআবিয়ার নিকট দারুন নাদওয়া একলক্ষ দিরহামে বিক্রি করেন, তখন হযরত আবদুল্লাহ ইবন যুবায়র (রা) তাকে তিরস্কার করেন ৷ তখন হাকিম (রা) জবাব দেন, হে আমার ভ্রাতুম্পুত্র ! আমি এর বিনিময়ে বেহেশতের এক ঘর ক্রয় করেছি। আর এক লক্ষ দিরহামের সম্পূর্ণটাই দরিদ্রদের মধ্যে বন্টন করে দেন। হাকিম (রা) একশত কুড়ি বৎসর বয়সে ৫০ অথবা ৫৪ হিজরীতে ইনতিকাল করেন। (ইসাবা, ১খ. পূ. ৩৪৯) । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (231) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।