সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৩০ সীরাতুল মুস্তফা (সা) আছে । ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৩৫, হযরত উমর ইবন খাত্তাব (রা)-এর ইসলাম গ্রহণ অধ্যায়] । বনী হাশিমের সাথে সম্পর্কচ্ছেদ, নিপীড়নমূলক চুক্তিপত্র লিখন ও মুহাররম মাসের অমর্যাদা, নবুয়াতের সপ্তম বর্ষ কুরায়শের প্রতিনিধি যখন আবিসিনিয়া থেকে ব্যর্থ হয়ে ফিরে এলো, আর জানতে পেল যে, নাজ্জাশী হযরত জাফর এবং তার সাথীদের যথেষ্ট সম্মান করেছেন, অপরদিকে হযরত হামযা ও হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেছেন, যাতে করে কুরায়শদের মনোবল ভেঙ্গে পড়ে । অধিকসত্তু, মুসলমানের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেয়েই চলছে। কোন অন্ত্রই সত্য দীনকে প্রতিহত করার ক্ষেত্রে কার্যকর হচ্ছে না, তখন কুরায়শদের সমস্ত গোত্র একমত্যের ভিত্তিতে একটি চুক্তিপত্র তৈরি করলো যে, মুহাম্মদ (সা), বনী হাশিম ও তাদের সব মিত্রের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা হোক যে না কেউ বনী হাশিমের সাথে বিয়ে-শাদী করবে না, আর না তাদের সাথে কেউ মেলামেশা করবে-_যতক্ষণ না বনী হাশিম মুহাম্মদকে হত্যার জন্য আমাদের কাছে হস্তান্তর করবে। এ মর্মে একটি ঘোষণাপত্র লিখিয়ে কাবাঘরের ভিতরে ঝুলিয়ে দেয়া হলো। মানসূর ইবন ইকরামা, যে এ ধরনের নির্যাতন-নিপীড়নমূলক চুক্তিপত্রটি লিখেছিল, তার পর থেকেই আল্লাহর পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে গিয়েছিল তার হাতের আঙ্গুল লিখার অযোগ্য হয়ে গেল । আবূ তালিব বাধ্য হয়ে খান্দানের সবাইমিলে ‘শেবে আবূ তালিবে’ আশ্রয় নিলেন। বনী হাশিম ও বনী মুত্তালিব বংশের মুমিন-কাফির নির্বিশেষে সকলেই এই সামাজিক বয়কটের শিকার হলেন; মুসলমানগণ দীনের খাতিরে আর কাফিরেরা বংশীয় আত্মীয়তার সম্পর্কের কারণে । বনী হাশিমের মধ্য থেকে কেবল আবু লাহাব কুরায়শদের শরীক হয়ে তাদের সঙ্গে রয়ে গেল । একাধিক্ৰরমে তিন বছর যাবত তাদের অবরুদ্ধ" জীবন কতই না দুঃখ-কষ্টের সাথে অতিবাহিত করতে হলো । এমনকি ক্ষুধার কারণে শিশুদের কান্নাকাটির আওয়াজ বাইরে থেকেও শোনা যেত । পাষাণ হৃদয়ের কাফিররা তা শুনে আনন্দ উপভোগ করতো । কিন্তু তাদের মধ্যে যারা দয়ার্দচিত্ত ছিল, তাদের কাছে এটা অসহনীয় বোধ হলো এবং পরিষ্কার বলে দিল, মানসূর ইবন ইকরামার উপর কি বিপদ আপতিত হয়েছে, তা কি তোমাদের চোখে পড়ে নাঃ" ১. বলা হয়ে থাকে যে, এ অবরোধ নবৃয়াতের সপ্তম বর্ষের মুহাররম মাসে শুরু হয়েছিল । (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৭) । ২. তাবাকাতে ইবন সা'দ, ১খ. পৃ. ১৩৯; উয়ুনুল আসার, সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১২২; যাদুল মা'আদ, ২খ. পৃ. ৩৬; ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৬ । সীরাতুল তুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (230) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।