সীরাতুল মুস্তফা (সা) ২২৯ হযরত উমর ইসলাম গ্রহণ করলেন, আর তখন থেকেই দীনের সম্মান ও ইসলামের অভ্যুদয় ও বিজয় শুরু হয়ে গেল৷ প্রকাশ্য ঘোষণা দিয়ে মসজিদুল হারামে নামায আদায় শুরু হলো । প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হলো । এ দিন থেকেই হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট ও প্রকাশিত হলো এবং রাসূলুল্লাহ (সা) তার নাম রাখলেন ফারুক!” inhi Lib, Emde un LI Ison SS SH cop jh 3b SS OS “ডমর যখন সেই প্রেমাম্পদের প্রেমে মত্ত হলেন, তখন তিনি সত্য-মিথ্যার মানদণ্ডে পরিণত হলেন । এর ফলে ফারুককে কোন কিছু ক্ষতি করতে পারল না, বরং তিনি বিষকে মিষ্টিতে পরিণত করলেন” হযরত উমর (রা) যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার অন্তরে এ ধারণার উদ্লেক হলো যে, যদি আমি আমার ইসলাম গ্রহণের খবর এমন ব্যক্তিকে জানাই, যে কথা ছড়াতে পারদর্শী । তা হলে সবার কাছে আমার ইসলাম গ্রহণের খবর পৌঁছে যাবে। কাজেই আমি জামীল ইবন মা'মার, যে এ ব্যাপারে প্রসিদ্ধ ছিল, তার নিকটে গেলাম এবং বললাম হে জামীল, তুমি অবশ্যই জেনে গেছ যে, আমি মুসলমান হয়েছি এবং হযরত মুহাম্মদ (সা)-এর ধর্মে প্রবেশ করেছি। জামীল এ কথা শোনামাত্র এ অবস্থায়ই নিজের চাদ'র টেনে নিয়ে মসজিদুল হারামের দিকে দৌড় দিল। যেখানে সকল! উমর সাবী হয়ে গেছে। উমর (রা) বলেন, আমিও পিছে পিছে গেলাম এবং বললাম, এ ভুল বলছে, আমি সাবী হইনি; আমি তো ইসলাম গ্রহণ করেছি। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, আর মুহাম্মদ (সা) তার বান্দা ও রাসূল । কথাটা কেবল শোনার অপেক্ষা, লোকজন উমরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মারতে শুরু করল । ঘটনাক্রমে আস ইবন ওয়ায়েল আস-সাহমী সেখানে এসে গেলেন। আস জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি ? লোকেরা বলল, উমর সাবী হয়ে গেছে। আস বললেন, তাতে হয়েছেটা কি, এক ব্যক্তি নিজের জন্য একটা কর্ম (দীন) সাব্যস্ত করে নিয়েছে, অথচ তোমরা কেন তাতে অন্তরায় হচ্ছো ? তোমরা কি মনে করেছ যে, বনী আদী তাদের লোকের (অর্থাৎ হযরত উমর) ব্যাপারটা এমনিতে ছেড়ে দেবে ? যাও, আমি উমরকে আশ্রয় দিলাম । আস উমরকে আশ্রয় দেয়ামাত্র জমায়েত হওয়া সমস্ত লোক ছত্রভঙ্গ হয়ে গেল । [ইবন হিশাম, পৃ. ১২১, ইবন কাসীর বলেন, হাদীসটির সনদ উত্তম ও শক্তিশালী, যেমনটি আল বিদায়া ওয়ান নিহায়ায় ৩খ. পৃ. ৮২; আর আস ইবন ওয়ায়েলের আশ্রয় দানের ঘটনা সংক্ষেপে সহীহ বুখারীতেও ১. তাবাকাতে ইবন সা'দ, ৩খ. পৃ. ১৯৩ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (229) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।