সীরাতুল মুস্তফা (সা) ২২৭ বোন তাঁর স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে উমর তাকেও এমনভাবে প্রহার করলেন যে, তার চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল । এ সময় বোন বললেন, হে খাত্তাবের পুত্র, তুই যা ইচ্ছা ক্ষতি করতে পারিস কর, আমরা অবশ্যই মুসলমান হয়েছি । রে আল্লাহর দুশমন, তুই তো কেবল এ জন্যে মারছিস যে আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। ভালভাবে জেনে নে, আমরা ইসলাম গ্রহণ করেছি, ‘যদিও এতে তোর নাসিকা রক্তাপ্নুত হয়’ (অপমান বোধ করিস) । উমর বোনের ঈমানদীপ্ত বক্তব্যে ভাবাস্তরিত হলেন কিছুটা লজ্জানুভূতির সঙ্গে বললেন আচ্ছা, তোমরা এতক্ষণ যে কিতাবটি পড়ছিলে তা আমাকে কিছু শোনাও তো । এটা শুনতেই হযরত খাব্বাব (রা), যিনি ঘরের কোণে লুকিয়ে ছিলেন, দ্রুত বেরিয়ে এলেন । বোন উমরকে বললেন : (০,5 45 ১১/৮! Vlas YN ails 2 Sl “তুমি তো নাপাক, আর কুরআন পাককে কেবল পবিত্র ব্যক্তিরাই ছুতে পারে। যাও, উযূ করে এসো ৷” উমর উঠে গিয়ে উযূ-গোসল’ করলেন এবং পবিত্র সহীফা হাতে নিলেন যাতে সুরা তাহা লিখিত ছিল, তা পাঠ করতে শুরু করলেন। যখনই এ আয়াতে পৌঁছলেন যে, SEY Lal 5 GAG GUY dr GV আমারই ইবাদত কর এবং আমার স্মরণে নামায কায়েম কর।” তখন স্বতঃস্কুর্তভাবেই উমর বলে উঠলেন, $1, :১০৷ ১৯ ৬! ৬. “কতই না উত্তম ও পবিত্র বাক্য এটি!” হযরত খাব্বাব (রা) উমরের এ কথা শুনে বললেন, হে উমর, তোমার জন্য সুসংবাদ, আমি আশাকরি রাসূলুল্লাহ (সা)-এর দ:আ তোমার ব্যাপারেই কবূল হয়েছে। উমর বললেন, খাব্বাব, আমাকে তার কাছে নিয়ে চল। হযরত খাব্বাব উমরকে সাথে নিয়ে আরকামের গৃহ অভিমুখে চললেন, যেখানে রাসূলুল্লাহ (সা) ও সাহাবা কিরাম একত্রিত হতেন। দরজা বন্ধ ছিল। কাজেই কড়া নাড়লেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন । উমর ভিতরে আসার অনুমতি চাইছেন, এ ভয়ে কেউ দরজা খুলতে সাহস পাচ্ছিলেন না। হযরত হামযা (রা) বললেন, দরজা খুলে দাও এবং আসতে দাও, যদি আল্লাহ উমরের সাথে উত্তম ও কল্যাণের ইচ্ছা করেন, তবে আল্লাহ তাকে হিদায়াত দান করবেন, সে ইসলাম গ্রহণ করবে আর আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে । তার ব্যতিক্রম কিছু করলে তোমরা আল্লাহর ইচ্ছায় তার দুশমনি থেকে সুরক্ষিত ও নিরাপদ থাকবে আল্লাহর প্রশংসা, উমরকে হত্যা করা আমাদের জন্য মোটেও অসম্ভব নয়। ১. এ ব্যাপরে বর্ণনাকারীদের মধ্যে মতভেদ আছে, সে দিকে ইঙ্গিত করা হয়েছে। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (227) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।