সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২২৫ আসাদ ইবন আমর....মুজালিদ সূত্রে বর্ণনা করেন, কিন্তু তারা উভয়ই যঈফ; নির্ভরযোগ্য বৰ্ণনা । (মাজমাউয যাওয়াইদ, ৬খ. পৃ. ৩০, আবিসিনিয়ায় হিজরত অধ্যায় )। হযরত উমর” (রা)-এর ইসলাম গ্রহণ, নবূয়াতের ৬ষ্ঠ বর্ষ হযরত উমর (রা)-এর ইসলাম গ্রহণের মূল এবং প্রকৃত কারণ ছিল রাসূল (সা)-এর দু'আ । sl Sls nH SAS yp bos Ml 1 Hi is hb oI HE mm Til Laie I “কোন প্রেমিকই নিজে নিজে মিলন প্রত্যাশী হবে না, যদি প্রেমালষ্পদ তার খোৌজ-খবর না করে, প্রেমাষ্পদরা চায় যে গোপন থাকুক, লড়াই করুক, আর প্রেমিক চায় মত্ততা, ঢোল পেটানো আর হৈ হুল্লোড় ৷” প্রথমে রাসূল (সা) এ দু'আ করেছিলেন যে, আয় আল্লাহ ! আবূ জাহল এবং উমর ইবন খাত্তাব, এ দুজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা ইসলামকে শক্তিশালী ও সম্মানিত কর (আহমদ ও তিরমিযী; তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ) ৷ ইবন আসাকির বলেন, এরপর ওহীর মাধ্যমে তার কাছে পরিষ্কার হয়ে গেল যে, আবূ জাহল ইসলাম গ্রহণ করবে না, তখন তিনি হযরত উমরের জন্য নিৰদিষ্টভাবে দু'আ করলেন ৪ Lob SUL on mx PIN al ol “আয় আল্লাহ ! বিশেষভাবে উমরের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি কর ।” এ হাদীস সুনানু ইবন মাজাহ ও মুস্তাদরাকে হাকিমে বর্ণিত আছে। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ । হাফিয যাহবীও হাকিমকে সমর্থন করেছেন। মোটকথা, হযরত উমরের ইসলাম গ্রহণের মূল ও প্রকৃত কারণ তো ছিল রাসূলুল্লাহ (সা)-এর দু‘আরই ফলশ্রুতি । বাকী প্রকাশ্য কারণ, হযরত উমর (রা) থেকে যা বর্ণিত হয়েছে তা হলো ঃ হযরত উমর (রা) বলেন, আমি শুরুতে রাসূলুল্লাহ (সা)-এর কঠোর বিরোধী এবং দীন ইসলাম থেকে সম্পূর্ণ বিমুখ ও এর প্রতি অসন্তুষ্ট ছিলাম ৷ Sal 35 Al Bs Gaps Ll) cn Ab nl pl Ls আবূ জাহল ঘোষণা করল, যে ব্যক্তি মুহাম্মদ (সা) কে হত্যা করবে, তার জন্য আমি একশত উট প্রদানের যিশ্মাদার ও প্রতিশ্রুতিবদ্ধ । আমি সরাসরি আবূ জাহলকে ১. হযরত উমর (রা) আবিসিনিয়ায় প্রথম হিজরতের পরে এবং দ্বিতীয় হিজরতের পূর্বে নবূয়াতের সপ্তম বর্ষে ইসলাম গ্রহণ করেন। আর কেউ কেউ লিখেছেন যে, তিনি পঞ্চম বর্ষে ইসলাম গ্রহণ করেন। [যারকানী, ১খ. পৃ. ২৭২, ফারুক (রা)-এর ইসলাম গহণ অধ্যায়] । সিরাতুল মুস্তফা (১ম ক্ুঁ্নীতুল খুঁুফা 4% সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (225) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।