সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ সীরাতুল মুস্তফা (সা) আল্লাহ আমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করেছেন, যেমন পূর্ববর্তী উন্মতদের উপর নবী-রাসূল প্রেরণ করা হয়েছে। আর সেই রাসূল সত্য এবং পুণ্য নিয়ে এসেছেন এবং আমাদেরকে মূর্তিপূজা করতে নিষেধ করেছেন। আমরা তাকে সত্য বলে মেনেছি, তার প্রতি ঈমান এনেছি এবং তার অনুসরণ করেছি। এ কারণে আমাদের সম্প্রদায় আমাদের শক্ত হয়ে গেল এবং আমাদের নবীকে হত্যার ষড়যন্ত্র করল, তাদের ইচ্ছা যে, আমাদেরকে তারা পুনরায় মূর্তি পূজায় ফিরিয়ে নিয়ে যাবে। এজন্যে আমরা নিজেদের ঈমান ও জীবন নিয়ে আপনার দেশে পালিয়ে এসেছি । আমাদের সম্প্রদায় আমাদেরকে দেশে থাকতে দিলে, আমরা দেশ থেকে বের হতাম না৷ এটাই আমাদের বক্তব্য ৷” হযরত জাফর (রা) এবং তার সঙ্গীরা যখন আবিসিনিয়া থেকে মদীনা মুনাওয়ারা রওয়ানা হলেন, নাজ্জাশী তাদের সবারই পথ খরচা ও অতিরিক্ত কিছু উপহার-উপটৌকনও দিলেন এবং একজন দাসও সঙ্গে দিলেন । আর বললেন, “আমি তোমাদের সঙ্গে যা কিছু করেছি, হযরত নবী (সা) কে সব কিছু বলবে । আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, ‘আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিঃসন্দেহে তিনি আল্লাহর রাসূল ৷’ তার প্রতি আমার আবেদন, তিনি যেন আমার জন্য মাগফিরাতের দু'আ করেন!” হযরত জাফর (রা) বলেন, আমরা আবিসিনিয়া থেকে রওয়ানা হয়ে নবী (সা)-এর (খদমতে পৌঁছলাম । তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন আমি জানি না যে, খায়বর বিজয়ে আমি বেশি খুশি হয়েছি, না জাফরের প্রত্যাবর্তনে । এরপর তিনি বসে পড়লে নাজ্জাশীর দূত দাড়িয়ে আর্য করল, (হে আল্লাহর রাসূল), এই যে জাফর আপনার সামনে উপস্থিত, আপনি তাকে জিজ্ঞেস করুন আমাদের বাদশাহ তার সাথে কি ব্যবহার করেছেন। হযরত জা‘ফর বললেন, “নিঃসন্দেহে নাজ্জাশী আমাদের সাথে অতি উত্তম ব্যবহার করেছেন। এমনকি ফিরে আসার সময় আমাদেরকে বাহন দিয়েছেন এবং পথ খরচাও দিয়েছেন, আমাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন, আর আমাদের সামনে ঘোষণা দিয়েছেন যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিয়েছেন যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল । তিনি আপনার কাছে তার জন্যে মাগফিরাতের দু'আ করার আবেদন জানিয়েছেন।” রাসূল (সা) সঙ্গে সঙ্গে উঠেই উযূ করলেন এবং তিনবার এ দুআ করলেন : 5৮০) 51 4 “আয় আল্লাহ ! তুমি নাজ্জাশীকে মাফ করে দাও ৷” আর সব মুসলমান আমিন বললেন । হযরত জাফর (রা) বলেন, আমি এ দূতকে বললাম, যা কিছু তুমি নবী (সা)-এর এখানে দেখলে, ফিরে গিয়ে বাদশাহকে সব বলবে ৷ তাবারানী হাদীসটি ১. দালাইলে আবু নুয়াইম, ১খ. পৃ. ৮০ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (224) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।