সীরাতুল মুস্তফা (সা) ২২১ মুসলমানদের বললেন, তোমরা নিরাপদে অবস্থান কর, এক পাহাড় স্বর্ণের বিনিময়েও আমি তোমাদেরকে নির্যাতন করা পসন্দ করি না। আর নির্দেশ দিলেন, কুরায়শদের সমুদয় উপহার-উপটৌকন ফেরত দেয়া হোক, ওদের নযরানার আমার কোন প্রয়োজন নেই ৷ আল্লাহর কসম, আমার এই সালতানাত ও বাদশাহী আল্লাহ তা'আলা আমাকে ঘুষের বিনিময় ছাড়াই দিয়েছেন। কাজেই তোমাদের থেকে ঘুষ নিয়ে এ লোকগুলোকে কখনই তোমাদের হাতে সোপর্দ করব না। দরবার সমাপ্ত হলো, মুসলমানেরা পরম সনত্তুষ্টচিত্তে, আর কুরায়শ প্রতিনিধি অপমান-অপদস্থ হয়ে দরবার ত্যাগ করল । (মুসনাদে আহমদ ইবন হাম্বল, ১খ., পৃ. ২০১, জাফর ইবন আবূ তালিব-এর হিজরতের হাদীস; হাফিয হায়সামী বলেন, হাদীসটি আহমদ রিওয়ায়াত করেছেন যাঁর বর্ণনাকারীগণ মুহাম্মদ ইবন ইসহাক ব্যাতিত সবাই সহীহ; সরাসরি শ্রুত হিসেবে বর্ণনা করেছেন “মাজমাউয-যাওয়ায়েদ’, ৬খ. পৃ. ২৭; সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১১৫) ৷. এতদসমুদয় ঘটনা মুসনাদে আহমদ ও সীরাতে ইবন হিশামে বর্ণিত আছে । শুধু দরবারে সিজদা না করার ঘটনা উয়ুনুল আসার, ১খ. পৃ. ১১৮-এ সংক্ষিপ্ত আকারে এবং দালাইলে আবু নুয়াইমে, ১খ. পৃ. ৮১-তে বিস্তারিতভাবে বর্ণিত আছে। আর মাজমাউয যাওয়ায়েদে ‘আবিসিনিয়ায় হিজরত’ অধ্যায়ে এ বিষয়ে বেশ কিছু বর্ণনা সরাসরি বিদ্যমান আছে। ৬খ. পৃ. ২৩ থেকে পৃ. ৩৩-এ দেখে নিন। ইমাম যুহরী বলেন, আমি হযরত উম্মে সালমা (রা) বর্ণিত এ বিস্তারিত হাদীস হযরত উরওয়া ইবন যুবায়র (রা)-এর নিকট উল্লেখ করলাম । উরওয়া (রা) আমাকে বললেন, নাজ্জাশীর বক্তব্যটি তোমার জানা আছে কি, ‘আল্লাহ আমাকে বিনাঘুষে আমার রাজত্ব ফিরিয়ে দিয়েছেন' এর অর্থ কি ?. আমি বললাম, না। উরওয়া (রা) বললেন, উন্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা) আমাকে আর কোন পুত্র ছিল না । বাদশাহর ভাই অর্থাৎ নাজ্জাশীর চাচার বারজন পুত্র ছিল। একবার আবিসিনিয়াবাসীর এ ধারণার উদ্লেক হলো যে, নাজ্জাশী তো ভার পিতার একমাত্র পুত্র, আর বাদশাহর ভাইয়ের অধিক সন্তান । এ জন্যে বাদশাহকে হত্যা করে তার ভাই অর্থাৎ নাজ্জাশীর চাচাকে বাদশাহ বানানো উচিত, তা হলে দীর্ঘদিন পর্যন্ত এ ংশেই বাদশাহর ধারাবাহিকতা বজায় থাকে । কাজেই তারা বাদশাহকে হত্যা করে বাদশাহর ভাইকে বাদশাহ বানালো আর নাজ্জাশী তার চাচার তত্ত্বাবধানে এসে গেলেন ৷ নাজ্জাশী ছিলেন খুবই চালাক এবং সমঝদার ব্যক্তি । এ জন্যে চাচার দৃষ্টিতে হতাম এবং তার জুতায় চুমো খেতাম ৷ এরপর মুসলমানদের বলে দিলেন, যতদিন ইচ্ছা আমার রাজত্বে বাস কর এবং তিনি আমাদের খাদ্য এবং পোশাক প্রদানেরও নির্দেশ দিলেন তিরমিযী বিশুদ্ধ সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন; হাদীসটির রাবীগণ বিশুদ্ধ হাদীসের রাবী ৷ মাজমাউয- যাওয়ায়েদ, ৬খ. পৃ.৩১ ‘আবিসিনিয়ার মুহাজিরীন' পরিচ্ছেদ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (221) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।