২২০ সীরাতুল মুস্তফা (সা) হযরত জাফর (রা) তিলাওয়াত" শেষ করলেন, তখন নাজ্জাশী বললেন, এ বাণী আর হযরত ঈসা (আ) যে বাণী নিয়ে এসেছিলেন, দুটোই একই প্রদীপের বিচ্ছুরিত রশ্মি । আর কুরায়শ প্রতিনিধিদের পরিষ্কার বলে দিলেন যে, এ লোকদেরকে আমি কখনই তোমাদের হাতে সোপর্দ করব না, এর কোনই সম্ভাবনা নেই । যখন আমর ইবন আস এবং আবদুল্লাহ ইবন আবূ রবীয়াহ এভাবে বাদশাহর দরবার থেকে হতাশ হয়ে বেরিয়ে আসে, তখন আমর ইবন আস বলল, আগামীকাল আমি বাদশাহর সামনে এমন কথা বলব যাতে তিনি এ লোকদেরকে সম্পূর্ণ নাস্তানাবুদ করে ছাড়েন। আবদুল্লাহ ইবন আবু রবীয়াহ বলল, এমনটি কখনো করো না, ওদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, ওরা আমাদের প্রিয় এবং আত্মীয়-স্বজন; যদিও ধর্মের দিক থেকে ওরা আমাদের বিরোধী কিন্তু আমর ইবন আস এ কথা শুনলো না। পরের দিন এলো, আমর ইবন আস নাজ্জাশীকে বলল যে, হে বাদশাহ নামদার ! এ লোকগুলো হযরত ঈসা (আ)-এর প্রসঙ্গে অনেক খারাপ কথা বলে নাজ্জাশী সাহাবা (রা) দের ডেকে পাঠালেন। এ সময় সাহাবীদের খুবই দুশ্চিন্তা দেখা দিল। কেউ একজন বললেন, হযরত ঈসা (আ) প্রসঙ্গে বাদশাহকে কি বলবে ? এতে সবাই একমত হয়ে বললেন, আল্লাহর শপথ, আমরা তাই বলব যা আল্লাহ এবং তার রাসূল (সা) বলেছেন। যাই হোক না কেন, আমরা এর বিপরীত এতটুকুও বলব না! হযরত ঈসা (আ) প্রসঙ্গে কি বল ? হযরত জাফর (রা) বললেন, আমরা তার ব্যাপারে সে কথাই বলি, যা আমাদের নবী (সা) বলেন সেটা হলো, ঈসা (আ) আল্লাহর বান্দা ও তার রাসূল ছিলেন, আল্লাহর খাস রূহ এবং আল্লাহ তা'আলার বিশেষ বাণী ছিলেন। নাজ্জাশী মাটি থেকে একটি তুণখণ্ড উঠিয়ে বললেন, আল্লাহর কসম, মুসলমানরা যা বলল, ঈসা (আ) তা থেকে এ তুণ পরিমাণও বেশি কিছু নন । এতে দরবারীরা অনেকে নাখোশ হলো, কিন্তু নাজ্জাশী এতে বিন্দুমাত্র পরোয়া করলেন না, পরিষ্কার বলে দিলেন, তোমরা যতই নাখোশ হও না কেন প্রকৃত ঘটনা তো এটাই । আর ১. দালাইলে আবু নুয়ায়ম, ১খ. পৃ. ৮১-তে আছে, হযরত জাফর (রা) সূরা মরিয়ম তিলাওয়াত করেন, নাজ্জাশী তা শোনামাত্র বুঝে ফেললেন যে, এটা সত্য এবং হযরত জাফর (রা)-কে বললেন, ওহে জাফর, এ পবিত্র কালাম থেকে কিছু আরো শোনাও ৷ হযরত জাফর অপর একটি সূরা তিলাওয়াত করে শোনালেন ৷ শুনেই মাজ্জাশী বললেন, অবশ্যই সত্য, তোমরা সত্যই বলেছ, আর তোমাদের নবী (সা) ও সত্য বলেছেন। আল্লাহর শপথ, তোমরা সবাই সঠিক পথেই আছো, আল্লাহর নামে এখানে শান্তি ও নিরাপত্তার সাথে থাকো। ২. হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর বর্ণনায় আছে, এরপর নাজ্জাশী বললেন, মারহাবা তোমাদেরকে । আর তাকেও, যাঁর নিকট থেকে তোমরা এসেছ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি সত্যই আল্লাহর রাসূল ৷ অবশ্যই তিনি সেই পয়গান্বর, যার সুসংবাদ হযরত ঈসা (আ) দিয়েছিলেন । যদি বাদশাহীর দায়িত্ব না থাকত, তবে আমি অবশ্যই তার খেদমতে উপস্থিত সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (220) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।