২২ সীরাতুল মুস্তফা (সা) এতে প্রতীয়মান হয় যে, জিহাদ ফী সাবীলিল্লাহ এক জিনিস আর দুশমনদের প্রতিহত করা অন্য জিনিস । শেষটিতে মু'মিন ও মুনাফিক সব এক সমান ৷ পার্থক্য ও দুশমন প্রতিহত করার জন্য লড়াই করে। কেবল শক্রু প্রতিহত করাই যদি জিহাদের তাৎপর্য হতো, তা হলে কুরআন ও হাদীসে এর গুরুত্ব দানের কোন প্রয়োজন ছিল না । দুশমনকে প্রতিহত করার আবশ্যকতা ও অপরিহার্যতা বিবেকসিদ্ধ, স্বভাব ও প্রকৃতিগত দাবি, কোন বুদ্ধিমানই এ ব্যাপারে দ্বিমত পোষণ করবে না। খুলাফায়ে রাশিদীনের সকল জিহাদই কি একমাত্র শত্র প্রতিহত করার উদ্দেশে ছিল? এর মধ্যে কোনোটিই কি ন্যায় ও সত্য প্রতিষ্ঠার দ্বারা মানবতার কল্যাণ ও আল্লাহ্র সন্তুষ্টির লক্ষ্যে আক্রমণাতুক ছিল না? এজন্যে অধম ইচ্ছে করেছে যে, সীরাত বিষয়ক এমন একটি কিতাব লিখা হোক, যাতে একদিকে দুর্বল সনদবিশিষ্ট, অপ্রামাণ্য রিওয়ায়তসমূহ হতে বিরত থাকা হবে, অপরদিকে কোন ডক্টর বা দার্শনিকের মন রক্ষায় কোনো রিওয়ায়াত গোপনও রাখা হবে না, আর তাদের খাতিরে হাদীসের ব্যাখ্যা বিশ্রেষণেরও আশ্রয় নেয়া হবে না! হাদীসের বর্ণনাকারীদের দুর্বলতা প্রমাণ করে এ হাদীসকে অগ্রহণযোগ্য প্রমাণের চেষ্টা থেকে বিরত থাকা হবে । এ অধমের উদ্দেশ্য এটাই, যা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। eal 5 oe 53 Pls pits era rd ১৯> a Sly Ab “খোলামেলা বলছি আমি, আর এ কথায় আমার মন আনন্দিত, আমি প্রেমের গোলাম এবং উভয় জগত থেকে আমি মুক্ত ৷” জিহাদ, দাসপ্রথা ও জিযয়ার মাসয়ালার ব্যাপারে আল্লাহর দুশমনদের চেচামেচি, প্রতিবাদ এবং পর্দা বা হিজাবের ব্যাপারে যৌনলিন্সুদের প্রতিবাদই প্রমাণ করে দেয় যে, এসব আইনের যথার্থই দরকার রয়েছে। তাদের প্রতিবাদই এসব বিধানের যথার্থতার প্রমাণ : LE cl sd BUDE SU i 1 ir, “তোমার কাছে যখন স্বল্প জ্ঞানসম্পন্ন ব্যক্তির পক্ষ থেকে আমার প্রতি দোষারোপ পৌঁছে তা হলে বুঝবে যে, এটাই আমার পরিপূর্ণতার প্রমাণ ৷” যেভাবে বেকুফদের বিরোধিতা জ্ঞানীর জন্য প্রমাণ, সেভাবেই বাতিল পদ্থীদের বিরোধিতা হকপ্থীদের পক্ষে দলীল । যখন তুমি এই উন্মী নবীকে আল্লাহ্ প্রেরিত রাসূল হিসেবে মান্য কর এবং তীর সমস্ত কথা, কাজ আর মৌনতায় তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত নিষ্পাপ বলে গণ্য কর, তা হলে তার হাদীস শোনার পর কোন ডক্টর এবং দার্শনিক কী বললো সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (22) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।