সীরাতুল মুস্তফা (সা) ২১৯ সে চাইত দুর্বলদের খেয়ে ফেলতে ৷ এমতাবস্থায় আল্লাহ তা'আলা আমাদের প্রতি অনুগ্রহ করলেন, আমাদের মধ্য থেকে তার এক পয়গাম্বর প্রেরণ করলেন, যার বংশ মর্যাদা, সত্যবাদিতা ও আমানতদারী, পবিত্রতা ও নিষ্পাপ হওয়ার ব্যাপারে আমরা ব্যাপক পরিচিত ছিলাম । তিনি আমাদেরকে আল্লাহর পথে এই বলে আহ্বান করলেন যে, আমরা যেন তাকে এক বলে স্বীকার করি, এক বলে বিশ্বাস করি এবং বুঝি, শুধু তারই ইবাদত-বন্দেগী করি । আর আমরা, আমাদের বাপ-দাদারা যে মূর্তি ও পাথরের পূজা করতো, তা সব কিছু একবাক্যে ছেড়ে দিই; সত্যবাদিতা, আমানতদারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও প্রতিবেশীর সাথে সদাচরণ করি। তিনি রক্তপাত ও নিষিদ্ধ বস্তু থেকে বাচার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আর সব ধরনের নির্লজ্জতা থেকে, বাতিল এবং অন্যায় বলা থেকে, ইয়াতীমের মাল আত্মসাৎ করা থেকে এবং কোন নিষ্পাপ ব্যক্তির প্রতি অপবাদ আরোপ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যেন শুধু আল্লাহরই ইবাদত করি এবং কাউকে তার সাথে শরীক না করি, সালাত আদায় করি, যাকাত দান করি এবং রোযা রাখি । মোটকথা এই যে, আমরা যেন জীবন ও সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে কুণ্ঠাবোধ না করি! এছাড়া হযরত জাফর (রা) ইসলামের আরো কিছু শিক্ষার উল্লেখ করে বললেন, আমরা তাকে সত্য মেনেছি ও তার প্রতি ঈমান এনেছি এবং তিনি আল্লাহর নিকট থেকে যা কিছু এনেছেন, তার আনুগত্য ও অনুসরণ করেছি । কাজেই আমরা কেবল আল্লাহরই ইবাদত করি, তার সাথে কাউকে শরীক করি না, হালাল কাজ করি এবং হারাম কাজ থেকে বিরত থাকি । এ কারণে আমাদের সম্প্রদায় আমাদের উপর নানা ছেড়ে দিয়ে পুনরায় পূর্ববর্তী অশ্লীলতা ও নির্লজ্জতায় নিমগন হই । অবশেষে আমরা যখন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়লাম এবং নিজেদের দীনের উপর চলা, এক আল্লাহর ইবাদত-বন্দেগী করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ল, তখন আমরা নিজেদের জন্মভূমি ত্যাগ করলাম । আপনি আমাদের প্রতি অত্যাচার করবেন না এ প্রত্যাশায় আমরা আপনার প্রতিবেশী হওয়াকে অগ্রাধিকার দিয়েছি নাজ্জাশী বললেন, তোমাদের পয়গাস্বর আল্লাহর নিকট থেকে যে বাণী এনেছেন, তার কিছু কি তোমার মনে আছে ? হযরত জাফর বললেন, হ্যা । নাজ্জাশী বললেন, আচ্ছা, তা হলে এর থেকে কিছু পড়ে আমাকে শোনাও ৷ হযরত জাফর সূরা মরিয়মের প্রথমাংস পড়ে শোনালেন । বাদশাহ এবং দরবারের অন্যান্যের চোখে পানি এসে গেল, কাদতে কাদতে বাদশাহর দাড়ি ভিজে গেল (বুঝা গেল যে, বাদশাহ দাড়ি কখনই দাড়ি কামাতেন না, দাড়ি রাখা সমস্ত নবী ও সৎকর্মশীলদের বিশেষ নিয়ম) ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (219) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।