২১৮ সীরাতুল মুস্তফা (সা) ককর্ুন, এমনিতেই মুহাজিরপণকে ওদের হাতে সোপর্দ করুন । প্রকাশ্য কারণ এটাই যে, কথা বললে ওরা যে হক কথাই বলবেন এটা ওদের জানা ছিল। মোটকথা, তারা বাদশাহের সামনে নিজেদের আরযী পেশ করলো আর দরবারীরাও পুরোপুরি সমর্থন ৰুরুল এ লোকগুলোকে আরব প্রতিনিধিদের হাতে সোপর্দ করা হোক! কিন্তু যেখানে ৰাঘের ভয় সেখানেই রাত হয়। নাজ্জাশী রাগাবিত হয়ে সাফ সাফ বলে দিলেন, আমি তাদের অবস্থা সম্বন্ধে না জেনে, তাদের সাথে কথা না বলে তাদেরকে তোমাদের হাতে সোপর্দ করতে পারি না। এটা কি করে সম্ভব হতে পারে, যে সমস্ত লোক না নিয়েই তাদের বিরোধী লোকদের হাতে তাদেরকে তুলে দেব ? বাদশাহ সাহাবা (রা) দের ভেকে আনার জন্য এক ব্যক্তিকে পাঠালেন । দূত তাদের কাছে বাদশাহর পয়গাম পৌঁছিয়ে দিল । তখন সাহাবীদের মাঝে একজন বললেন, দরবারে পৌঁছে কি বলব (অৰ্থাৎ বাদশাহ ব্ৰিষ্টান আর আমরা মুসলমান, অনেক কিছু বিশ্বাসেই আমরা তাদের বিপরীত) ৷ সাহাবাগণ বললেন, আমাদের নবী (সা) যা আমাদের শিখিয়েছেন ও বলেছেন আমরা দরবারে গিয়ে তাই বলব । যত কিছুই হোক, আমরা তা থেকে সামান্যও পিছপা হব না ৷ দরবারে পৌঁছে তারা কেবল বাদশাহকে সালাম জানিয়েই ক্ষান্ত হলেন, কেউই তাকে সিজদা করলেন না। দরবারী অভিজাত শ্রেণীর নিকট মুসলমানদের এ কাজ খুবই দৃষ্টিকটু মনে হল । তখন মোসাহেব এবং অমাত্যবর্গ প্রশ্ন করে বসলেন, আপনারা বাদশাহ নামদারকে কেন সিজদা করলেন না ? অপর এক বর্ণনায় আছে, বাদশাহ স্বয়ং এ প্রশ্ব করলেন যে, আপনারা সিজদা করলেন না কেন? হযরত জাফর (রা) বললেন, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করি না। আল্লাহ তা‘আলা আমাদের প্রতি এক রাসূল প্রেরণ করেছেন, তিনিই আমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যে, আল্লাহ তা'আলাকে ছাড়া আর কাউকে সিজদা না করতে । মুসলমানগণ বললেন, আমরা রাসূল (সা) কেও এভাবেই সালাম দিয়ে থাকি এবং নিজেরা একে অপরকে এ পদ্ধতিতেই সালাম করি। আর রাসুলুল্লাহ (সা) বলেছেন যে, জার্বাতবাসীরাও এভাবে পরস্পর পরস্পরকে সালাম করবে। আর সিজদা, কাছেই আশ্ৰয় চাই । নাজ্জাশী সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, খ্রিস্টধর্ম ও মূর্তিপূজা ছাড়া এটা আবার কোন্ ধর্ম আাপনারা গ্রহণ করেছেন ? সাহাবীদের দল থেকে হযরত জাফর (রা) বাদশাহর প্রশ্বের জবাব দেয়ার জন্য দাড়ালেন। লাম কং ত ছযাক জাহির (017-ছ হম।। ভর তম অজয় হং ত হে বাদশাহ নামদার ! আমরা সবাই মূর্খ ও অবুঝ ছিলাম, মূর্তির পূজা করতাম, মৃত জন্তু খেতাম, নানা ধরনের নির্লজ্জ কাজকর্মে লিপ্ত ছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীর সাথে কদ্বাচরণ করতাম । আমাদের মধ্যে যে শক্তিশালী হতো, সীরাতুল তুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (218) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।