সীরাতুল মুস্তফা (সা) ২১৭ হিজরত করে আবিসিনিয়া গমনের খবর জানতে পারেন, তখন যেহেতু আবিসিনিয়া ইয়েমেনের সন্নিকটবর্তীঁ, কাজেই তিনি হিজরত করে আবিসিনিয়া গমন করেন এবং সেখানে স্থায়ী হন । এরপর সপ্তম হিজরী সালে হযরত জাফর (রা)-এর সাথে হিজরত করে মদীনা মুনাওয়ারায় আসেন। যেহেতু হযরত আবূ মূসা আশ'‘আরী (রা)-ও আবিসিনিয়ায় হিজরত করেন, যদিও সে হিজরত মক্কা থেকে ছিল না; বরং ইয়েমেন থেকে ছিল। এ জন্যে মুহাম্মদ ইবন ইসহাক হযরত আবু মূসা আ্শ‘আরী (রা)-এর নাম আবিসিনিয়ায় হিজরতকারীদের তালিকায় উল্লেখ করেন। যে সমস্ত ব্যক্তি আবিসিনিয়ায় হিজরত করেন, চাই তা মক্কা থেকে হোক অথবা ইয়েমেন থেকে কিংবা অন্য কোন স্থান থেকে, তাদের মধ্যে হযরত আবূ মূসা আশশ'‘আরী (রা)ও শামিল ছিলেন। হ্যা, যদি মুহাম্মদ ইবন ইসহাক এমনটি বলতেন যে, হযরত আবু মূসা আশ‘আরী (রা) মক্কা থেকে আবিসিনিয়ার দিকে হিজরত করেছেন, তা হলে নিঃসন্দেহে তা অস্বীকার করার উপযুক্ত ছিল৷" কুরায়শগণ যখন দেখল যে, সাহাবায়ে কিরাম (রা) আবিসিনিয়া গিয়ে নিশ্চিন্ত হয়েছেন এবং নিরাপদে ইসলামের হুকুম-আহকাম পালন করে চলছেন, তখন তারা পরামর্শ করল যে, আমর ইবন আস ও আবদুল্লাহ ইবন আবু রবীয়াকে দিয়ে নাজ্জাশী এবং তার পারিষদবর্গ ও নিকটজনদের পর্যাপ্ত পরিমাণে হাদিয়া বা উপঢৌকন দিয়ে নিজেদের মতে আনয়ন করবে। সুতরাং আমর ইবন আস ও আবদুল্লাহ ইবন আবূ রবীয়া আবিসিনিয়া উপস্থিত হলো এবং প্রথমে পারিষদবর্গ ও মোসাহেবদেরকে উপহার দিয়ে বলল যে, আমাদের শহরের কিছু মূর্খ ও আহমক নিজেদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করে আপনাদের শহরে এসে আশ্রয় নিয়েছে। ওরা নিজেদের পৈত্রিক ধর্ম ত্যাগ করে আপনাদের খ্রিষ্টধর্মওগ্রহণ করেনি; বরং এমন এক নতুন ধর্ম গ্রহণ করেছে, যে সম্পর্কে আমরাআপনারা, কেউই কিছু জানি না। দেশের সম্রান্ত ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাদের দু'জনকে মহামান্য বাদশাহর কাছে এ জন্যে প্রেরণ করেছেন যেন এ লোকগুলোকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আপনারা অনুগ্রহ করে বাদশাহর কাছে সুপারিশ করুন, যাতে কোন কথাবার্তা ছাড়াই বাদশাহ ওদেরকে আমাদের হাতে তুলে দিন। কাজেই তারা যখন নিশ্চিন্ত হলো এবং হাদিয়া বা উপঢৌকনের বিনিময়ে দরবারী ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে নিজেদের আরযী পেশ করল, তখন তারা এদের পুরোপুরি সমর্থন করল । আবিসিনিয়ার বাদশাহ সাহাবায়ে কিরামের কাউকে ডেকে তাদেরকে কিছু জিজ্ঞেস করুন কিংবা তাদের কাছ থেকে বাদশাহ কিছু কথা শুনুন, আমর ইবন আস ও আবদুল্লাহ ইবন আবু রবীয়ার জন্য এটা খুবই কঠিন ও কষ্টকর ব্যাপার ছিল। পাঠকবর্গ খুব ভাল করেই বুঝেন যে, তারা কেন এটা চাচ্ছিল না হাবশী বাদশাহ মুহাজির সাহাবাগণের কারো সঙ্গে কোন কথা না বলুন কিংবা তাদের কিছু জিজ্ঞেস না ১. যাদুল মা‘আদ,২খ. পৃ. ৪৫; ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৩ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (217) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।