২১৬ সীরাতুল মুস্তফা (সা) ১. হযরত রুকাইয়্যা বিনতে রাসূলুল্লাহ (সা); ২. হযরত আসমা বিনতে উমায়স (রা), হযরত জাফর (রা)-এর স্ত্রী, যার গর্ভে আবিসিনিয়াতে হযরত আবদুল্লাহ ইবন জাফর (রা) জন্মঘহণ ক্রেন; ৩. হযরত ফাতিমা বিনতে সাফওয়ান (রা), হযরত আমর ইবন সাঈদ (রা)-এর স্ত্রী; 8. হযরত উমায়না বিনতে খালফ (রা), হযরত খালিদের স্ত্রী; ৫. হযরত উ্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান (রা), হযরত উবায়দুল্লাহ (রা)-এর স্ট্রী, উৰায়দুল্লাহর মৃত্যুর পর রাসূলুল্লাহ (সা)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন; ৬. হযরত বরকত বিনতে ইয়াসার (রা), কায়সের স্ত্রী; ৭. জাহমের স্ত্রী, হযরত উম্মে হারমালা বিনতে আবদুল আসওয়াদ (রা); ৮. হযরত মুত্তালিবের স্ত্রী, হযরত রামলা বিনতে আওফ (রা); ৯. হযরত হারিসের স্ত্রী হযরত রায়তা বিনতে হারিস ইবন জ্বাবালা, যার গর্ভে আবিসিনিয়াতে মূসা, আয়েশা, যয়নব এবং ফাতিমা জন্মখবহণ করেন; ১০. আবু সালমার স্ত্রী, উম্মে সালমা, যার গর্ভে আবিসিনিয়াতে যয়নব জন্মগ্রহণ করেন, আবূ সালমার মৃত্যুর পর যাকে রাসুলুল্লাহ (সা)-এর সৎ মেয়ে বলা হতো; ১১. হযরত হাতিবের স্ত্রী, হযরত ফাতিমা বিনতে মুজাল্লাল (রা); ১২. খাত্তাবের স্ত্রী, হযরত ফাকিহা বিনতে ইয়াসার (রা); ১৩. সুফিয়ানের স্ত্রী, হযরত হাসনা (রা); ১৪. আবূ সাবরার স্ত্রী হযরত উম্মে কুলসুম বিনতে সুহায়ল (রা); ১৫. সুকরানের স্ত্রী, হযরত সাওদা বিনতে জাম্‘আ (রা); ১৬. মালিকের স্ত্রী হযরত উমরা বিনতে সাদী (রা) । (সীরাতে ইবন হিশাম, ১খ, পৃ. ১১১-১১৪; উষূনুল আসার, ১খ. পৃ. ১১৬) । ইবন হিশাম আবিসিনিয়ায় হিজরতকারীদের নামসমূহ বংশ ও গোত্র পরিচিতি সহ বিস্তারিতভাবে উল্লেখ করেছেন আর হাফিয ইবন সায়্যিদুন নাস উষূনুল আসারে সংক্ষেপে উল্লেখ করেছেন। হযরত আম্মার ইবন ইয়াসির (রা)-এর ব্যাপারে জীবনী লেখক আলিমগণের মধ্যে মতভেদ রয়েছে যে, তিনি আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে ছিলেন কিনা ৷ মুহাম্মদ ইবন ইসহাক আবিসিনিয়ার মুহাজিরদের মধ্যে হযরত আবু মূসা আশ'‘আরী (রা)-এর পবিত্র নামও উল্লেখ করেছেন। ওয়াকিদী এবং অপরাপর আলিম এটা অস্বীকার করেছেন। কতিপয় আলিম তো এ পর্যন্ত বলে দিয়েছেন যে, মুহাম্মদ ইবন ইসহাকের মত ইমামের এ ব্যাপারে চুপ থাকা অসম্ভব । হাফিয ইবন কায়্যিম বলেন, প্রকৃত অবস্থা এই যে, হযরত আবূ মূসা আশ'‘আরী (রা) ইয়েমেনে বসবাসকারী । নবূয়াতের সূচনাকালে তিনি মক্কা মুকাররামায় উপস্থিত হয়ে ইসলাম গ্রহণে ধন্য হন, এরপর ইয়েমেনে ফিরে যান। আর যখন হযরত জাফর ও অপরাপর সাহাবা (রা)দের সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (216) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।