সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২১২ সীরাতুল মুস্তফা (সা) ১. হযরত রুকাইয়্যা (রা), অর্থাৎ রাসূলুল্লাহ (সা)-এর কন্যা ও হযরত উসমান সন্মানিত স্ত্রী; ২. হযরত সাহলা বিনতে সুহায়ল (রা), হযরত আবু হুযায়ফা (রা)-এর স্ত্রী; ৩. হযরত উম্মে সালমা বিনতে আবু উমায়্যা (রা), হযরত আবূ সালমা (রা)-এর স্ত্রী, যিনি আবূ সালমার ইনতিকালের পর রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রীত্‌ব লাভে ধন্য হন এবং উম্মুল মু'মিনীন উপাধিতে ভূষিত হন; 8৪. হযরত লায়লা বিনতে আবূ হাসমা (রা), হযরত আমের ইবন র্বীয়াহ (রা)-এর স্ত্রী, (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৩, আবিসিনিয়ায় হিজরত অধ্যায়); ৫. হযরত উম্মে কুলসুম বিনতে সুহায়ল ইবন উমর (রা), হযরত আবূ সাবরা (রা)-এর স্ত্রী । (ওয়ুনুল আসার) উমর এবং উম্মে কুলসুমের নাম উল্লেখ করেন নি । এ নাম হাফিয ইবন সায়্যিদুন নাস উষ়ুনুল আসার-এ উল্লেখ করেছেন ওয়াকিদী হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর নামও উল্লেখ করেছেন। হাফিয আসকালানী বলেন, বিশুদ্ধ এটাই যে, হযরত আবদুল্লাহ ইবন মাসউদ আবিসিনিয়ায় প্রথম হিজরতে শরীক ছিলেন না, বরং দ্বিতীয় হিজরতে শরীক ছিলেন, যা আমরা শীঘ্রই উল্লেখ করব । আর মুহাম্মদ ইবন ইসহাকও এটাই বলেন যে, হযরত আবদুল্লাহ ইবন মাসউদ আবিসিনিয়ায় প্রথম হিজরতে শরীক ছিলেন ন!; বরং দ্বিতীয় হিজরতে শরীক ছিলেন এবং মুসনাদে আহমদের হাসান সনদে বর্ণিত একটি রিওয়ায়াত দ্বারাও এটাই অনুমিত হয়৷” এই এগারজন পুরুষ ও পাঁচজন স্ত্রীলোক গোপনে রওয়ানা হন । কয়েকজন বাহনে আর কয়েকজন পদ্বজে । ঘটনাক্রমে যখন তারা বন্দরে পৌঁছলেন, তখন দুটি ব্যবসায়ী নৌকা আবিসিনিয়া যাত্রার জন্য প্রস্তুত ছিল। পাচ দিরহাম নিয়ে তারা তাদের সবাইকে নৌকায় তুলে নিল। মক্ধার মুশরিকদের কাছে যখন এ খবর পৌঁছল, তারা পিছনে লোক লেলিয়ে দিল । কিন্তু তারা বন্দরে পৌঁছার পূর্বেই নৌকা যাত্রা করেছিল (উয়ুনুল আসার, ৭খ. পৃ. ১১৬) । হযরত আসকালানী বলেন, এ সাহাবীগণ জেদ্দার উপকূল থেকে নৌকায় আরোহণ করেছিলেন (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৮০) । এঁরা রজব থেকে শাওয়াল পর্যন্ত আবিসিনিয়ায় অবস্থান করেন। ১. ফাতহুল বারী, ৭থ. পৃ. ১৪৩ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (212) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।