সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২১১ আবিসিনিয়ায় প্রথম হিজরত মক্কার মুশরিকগণ যখন দেখল যে, দিনকে দিন মানুষ ইসলামে দাখিল হচ্ছে, আর ইসলামের পরিধি বিস্তৃত হতে চলেছে, তখন তারা মুসলমানদের উপর যুলুম-নির্যাতন চালানোর জন্য সকলে এক্যবদ্ধ হলো । নানাভাবে মুসলমানদের উপর যুলুম-নিপীড়ন চালাতে লাগলো উদ্দেশ্য, যেন তারা ইসলাম ত্যাগ করেন । তখন নবী (সা) ইরশাদ করলেন: il Cp LIU 5S nl AIG Sams DIOL ANS TES OE EO “তোমরা আল্লাহর যমীনের কোথাও হিজরতে চলে যাও, আল্লাহ শীত্রই তোমাদের একত্ৰিত করবেন । সাহাবীগণ আরয করলেন, কোথায় যাব ? তিনি আবিসিনিয়ার দিকে ইঙ্গিত করেন।” (আবদুর রাযযাক মামার থেকে এবং তিনি যুহরী থেকে হাদীসটি রিওয়ায়াত করেন) ৷ হযরত (সা) আরো বললেন, সেখানে এক বাদশাহ আছেন, যার সাম্রাজ্যে কেউ কারো উপর যুলুম করতে পারে না৷ সাহাবায়ে কিরাম (রা) তখন কুফর ও শিরকের এ ফিতনার কারণে ঘাবড়িয়ে যান এবং দীন ও ঈমান হরণকারী দস্যুদের কালো থাবার বাইরে যাবার সিদ্ধান্ত নেন, নিরুপ্দ্রব পরিবেশে নিশ্চিন্তে স্বীয় প্রভুর নাম নিতে পারাটাই ছিল তাদের কাম্য । কাজেই নুবূওয়াতের পঞ্চম বর্ষের রজব মাসে নিম্ন বর্ণিত সাহাবা কিরাম (রা) আবিসিনিয়ার উদ্দেশ্যে হিজরত করেন হযরত উসমান ইবন আফফান (রা); হযরত আবদুর রহমান.-ইবন আওফ (রা); হযরত যুবায়র ইবন আওয়াম (রা); হযরত আবু হুযায়ফা ইবন উতবা (রা); হযরত মুস‘আব ইবন উমায়র (রা); হযরত আবূ সালমা ইবন আবদুল আসাদ (রা); হযরত উসমান ইবন মাষ'উন (রা); . হযরত আমের ইবন রবীয়াহ (রা); হযরত সুহায়ল ইবন বায়যা (রা); . হযরত আবু সাবরা ইবন আবূ রুহম আমিরী (রা), (ফাতহুল বারী, ৭খ. পূ. ১৪৩); ১১. হযরত হাতিব ইবন আমর (রা) ৷ (উয়ুনুল আসার, ১খ. পৃ. ১১৫) । La CONGDEL [) সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (211) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।