সীরাতুল মুস্তফা (সা) ২০৯ এ মু‘জিযা সম্পর্কে আপত্তি উত্থাপন করেন যে, প্রথমত এটা অসম্ভব ও অবাস্তব ঘটনা যে, চাদকে দ্বিখণ্ডিত করা যায়। দ্বিতীয়ত, এ ঘটনা কোন ইতিহাস গ্রন্থে উল্লিখিত হয়নি । এর জবাব এটাই যে, আজ অবধি কোন জ্ঞানায়ত্ব প্রমাণ দ্বারা এ ধরনের কোন ঘটনা অসম্ভব ও অবাস্তব প্রমাণিত হয়নি । আল্লাহ তা'আলা সর্ব বিষয়ে শক্তিমান । যেমন মৃত্তিকার স্থায়িত্ব ও ভঙ্গুর হওয়া জ্ঞানত অবাস্তব ও অসম্ভব নয় । অনুরূপভাবে আল্লাহ তা'আলার কুদরত ও ইচ্ছায় উর্ধ্বাকাশেরও স্থায়িত্ব ও ভঙ্গুর হওয়া অসম্ভব নয় । সর্বশক্তিমান আল্লাহ তা'আলার কুদরতের নিরিখে আসমান এবং যমীন, সূর্য এবং চন্দ্র, বৃক্ষ এবং পাথর সব একইরূপ ৷ যে আল্লাহ সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাকে ভাঙতেও পারেন, জুড়তেও পারেন। প্রকৃতপক্ষে এ ধরনের কারামত প্রকাশ নিশ্চিতভাবে অসম্ভব নয়। হ্যা, ধারণাতীত ও বিরল তো বটেই । আর সু‘জিযার জন্য কল্পনাতীত হওয়াটাই আবশ্যিক ৷ যে ব্যক্তি কেবল ধারণাতীত হওয়ার কারণে এটা অসম্ভব দাবি করে, সে অসম্ভব এবং ধারণাতীত-এর পার্থক্যটাই জানে না। বাকী রইল এ ঘটনা ইতিহাস গ্ৰন্থসমূহে না থাকার. অভিযোগ যা এ ধরনের শত শত, হাজার হাজার আশ্চর্য ও ধারণাতীত ঘটনা, যা বাস্তবে ঘটেছে কিন্তু ইতিহাস গ্ৰন্থসমূহে এর উল্লেখ নেই । তাওরাত এবং ইঞ্জিলে এ ধরনের অনেক এমন ঘটনা আছে, যার নাম-নিশানাও ইতিহাস গ্ৰন্থসমূহে নেই । অধিকন্তু, চন্দ্র দ্বি-খণ্ডিতকরণ ছিল রাতে সংঘটিত ঘটনা. যা সাধারণত মানুষের আরাম করার সময় এবং কেবল সামান্য সময় মাত্র ছিল। এ কারণে যদি ব্যাপকভাবে জনগণ এটা না জানে, তা হলে তা অসম্ভব কিছু নয়। কোন কোন সময় চন্দ্র ও সূর্য গ্রহণ লাগে, আর অনেক মানুষ হয়ত তার খবরও রাখে না । অধিকন্তু, স্থানিক দূরত্বের কারণে অনেক স্থানে তখন হয়ত দিন হয়ে থাকবে, আবার কোন স্থানে অর্ধ রাত্রি হয়ে থাকবে, সাধারণত সেখানে লোকজন ঘুমিয়ে পড়ে থাকবে। এ মু‘জিযার উদ্দেশ্য ছিল কেবল মকঙ্কাবাসীকে দেখানো ও তাদেরকে প্রমাণ দেখিয়ে দেয়া সে উদ্দেশ্য অর্জিত হয়ে গিয়েছিল, সমগ্র বিশ্বকে দেখানো উদ্দেশ্য. ছিল না । এ ছাড়া কোন বস্তু দেখা আল্লাহ তা'আলার দেখানোর উপর নির্ভর করে । যদি কোন বস্তু চোখের সামনেও থাকে, আর আল্লাহ তাআলা তা দেখাতে না চান, তা হলে এ বস্তু চোখে পড়বে না। সূর্যের প্রত্যাবর্তন’ রাসূল (সা)-এর প্রসিদ্ধ মু‘জিযাসমূহের মধ্যে সূর্যের প্রত্যাবর্তনও অন্তর্ভুক্ত । অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর পুনরায় ফিরে আসা ৷ হযরত আসমা বিনতে উমায়স রা) থেকে বর্ণিত যে, রাসূল (সা) খায়বরের সন্নিকটে ‘সাহবা’ নামক স্থানে ছিলেন। ১. এ মু‘জিযা যদিও হিজরতের পর সপ্তম হিজরীতে খায়বার থেকে প্রত্যাবর্তনকালে ‘সাহবা নামক স্থানে প্রকাশ পেয়েছিল, কিন্তু চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার সাথে সম্পর্কযুক্ত বিধায় dal করা উপযুক্ত মনে হলো। আল্লাহই ভাল জানেন। সিরাতুল মুস্তফা (১ম খ্ৰঁঠ)তুল সুঁওফা = & সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (209) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।