| AU ২০৮ সীরাতুল মুস্তফা (সা) নবী (সা) বললেন, আচ্ছা, যদি এ মু‘জিযা দেখাই, তা হলে ঈমান আনবে তো? লোকেরা বলল, হ্যা, আমরা ঈমান আনব । হযরত মুহাম্মদ (সা) আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন এবং পবিত্র আঙ্গুল দিয়ে চাদের প্রতি ইশারা করলেন । সাথে সাথে চাদ দু 'টুকরা হয়ে গেল । এক টুকরা আবু কুবায়স পাহাড়ের উপর এবং অপর টুকরা কায়কায়ান পাহাড়ের উপর ছিল। দীর্ঘক্ষণ মানুষ আশ্চর্য হয়ে দেখতে থাকে । ওরা এতটা আশ্চর্য হয়ে গিয়েছিল যে, কাপড় দিয়ে চোখ পরিষ্কার করতে থাকে এবং চাদের দিকে দেখতে থাকে, এতে 'চাদ পরিষ্কার দু’ টুকরা দেখা যেতে থাকে ৷ রাসূল (সা) তখন বলছিলেন, আশহাদু আশহাদু; “হে লোকেরা, সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো ।” আসর এবং মাগরিবের মধ্যে যতটা সময় থাকে, ততক্ষণ পর্যন্ত চাদ দু’ টুকরা থাকে, পরে আবার তা একত্রিত হয়ে যায় । মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ, তুমি তো জাদু করেছ । কাজেই বাইরে থেকে আগত মুসাফিরের অপেক্ষা কর এবং তাদেরকে জিজ্ঞেস কর ৷ কেননা এটা কখনই সম্ভব নয় যে, মুহাম্মদ সমস্ত লোকের উপর জাদু করবে । যদি তারাও এ ব্যাপারে নিজেরা দেখার সাক্ষ্য দেয়, তবে ঠিক আছে; আর যদি তারা বলে যে, আমরা দেখি নি, তবে নিশ্চিত মুহাম্মদ তোমাদের উপর জাদু করেছে । সুতরাং মুসাফিরদেরকে জিজ্ঞেস করা হল । সমস্ত দিক থেকে আগত মুসাফিরেরা নিজেদের সাক্ষ্য দিল যে, আমরা চাদকে দু’ টুকরা হওয়া দেখেছি কিন্তু এ সাক্ষ্যের ফলেও এ দুশমনেরা ঈমান আনলো না; বরং বলল. এটা চিরাচরিত জাদু । অর্থাৎ শীত্রই এর প্রতিক্রিয়া শেষ হয়ে যাবে৷ এ প্রেক্ষিতে এ আয়াত নাযিল হলো ne Ps rae LUG AD Sl, EL LS “কিয়ামত আসনরু, চন্দ্র বিদীৰ্ণ হয়েছে, GEDA নেয় এবং বলে এ তো চিরাচরিত জাদু 1” (সূরা কামার ১-২) চন্দ্ৰ দ্বি-খণ্ডিত হণ্ডয়ার মু‘জিষা রাসূল (সা)-এর যামানায় সংঘটিত হওয়া কুরআনুল করীম, মুতাওয়াতির, সহীহ ও উত্তম সনদে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত । আর এটা পূর্ববর্তী ও পরবর্তী আলিমদের একমত্য দ্বারা প্রতিষ্ঠিত । যদি কোন নাম-পগোত্রহীন ব্যক্তি, যে ইনশাক্কা-কে ‘সা-ইনশান্ধ' অর্থাৎ অতীতকাল বাচক বলতে চায়, সে সরাসরি কুরআনের আয়াত, সহীহ ও প্রসিদ্ধ হাদীস এবং পূর্ববর্তী ও পরবর্তী আলিমদের ইজমার বিরোধিতা করে; যা কখনই গ্রহণযোগ্য নয় । চন্দ্ৰ দ্বি-খণ্ডিতকরণের এ ঘটনা, যা আমরা বর্ণনা ৰুরেছি, হাফিয ইবন কাসীরের আল বিদায়া ওয়ান নিহায়া” এ্রবং ফাতহুল বারী-র ইনশিকাকুল কামার* 'অধ্যায় থেকে গ্রহণ করেছি । সন্মানিত উলামায়ে কিরাম, মূল কিতাব দেখে নিন । ইসলাম বিরোধীগণ ১. আল বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ১১৮ ৷ ২. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৩৮ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (208) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।