EE মুৰ্তফা (সা) ২০৫ এ আয়াত সর্বসম্মত মতে হযরত আবূ বকর (রা)-এর প্রসঙ্গে নাযিল হয়েছে। এতে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে 55! বলা হয়েছে। অর্থাৎ সবচে’ বেশি পরহেযগার এবং আল্লাহকে সবধিক ভয়কারী। সূরা হুজুরাতে ইরশাদ হয়েছে : “510১১০4০, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদাসম্পন্ন যে অধিক মুত্তাকী ৷” (সূরা হুজুরাত ১৩) বুঝা গেল যে, মহান আল্লাহ তা'আলার নিকট নবী করীম (সা)-এর পরে উম্মতের মধ্যে সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন হযরত আবূ বকর সিদ্দীক (রা) । আর হুযূর (সা)-এর পরে তারাই. সবচে’ উত্তম ছিলেন, যারা ইসলামের প্রারম্ভিক যুগে জীবন ও সম্পদ দিয়ে ইসলামকে সাহায্য করেছেন এবং ক্রীতদাসদের কিনে কিনে আযাদ করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দীক (রা) তের বছরে ইসলাম ও মুসলমানদের খিদমতে চল্লিশ হাজার দিরহাম মূলধন ব্যয় করেছেন। আর যা অতিরিক্ত ছিল, হিজরতের সফর এবং মসজিদে নববীর জায়গা ক্রয়ে তা ব্যয় হয়ে গেছে। যখন কাপড় ছিল না, তখন চাদর জড়িয়ে নবীজীর দরবারে উপস্থিত হন এবং আরয করেন, তবুও আমি আমার পরওয়ারদিগারের প্রতি অত্যন্ত সত্তুষ্ট । কতিপয় শী‘আ বলে থাকে যে, এ আয়াত হযরত আলী (রা)-এর প্রসঙ্গে নাযিল হয়েছে। এর জবাব হলো, এ সূরার সমুদয় বাক্যই এ কথার সাক্ষ্য যে, সুরাটি এ ব্যক্তির প্রসঙ্গে নাযিল হয়েছে, যিনি নিজের ধন-সম্পদ কেবল আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও রেযামন্দী হাসিলের উদ্দেশ্যে আল্লাহর পথে উৎসর্গ করেছেন। আর সারা পৃথিবীই জানে যে, হযরত আলী (রা) সে সময় অল্পবয়স্ক ছিলেন, আবূ তালিবের অভাবের কারণে তিনি নবী করীম (সা)-এর তত্ত্বাবধানে ও অভিভাবকত্তে ছিলেন। তার মধ্যে এ সময় না ছিল আর্থিক সামর্থ্য, আর না ছিল শারীরিক শক্তি, যা দিয়ে ইসলামের সাহায্য করতে পারেন। তিনি কেমন করে এ আয়াতের উদ্দেশ্য হতে পারেন ? পক্ষান্তরে হযরত আবূ বকর সিদ্দীক (রা) জান ও মাল দিয়ে ইসলামকে. এতটা সাহায্য করেছেন যে, যখন ইসলাম অসহায়, নির্বান্ধব ও অভিভাবকহীন ছিল, এ সময়ের সাহায্য গ্রহণীয় ও শত কল্যাণময় ছিল ! আল্লাহ তা'আলা ইরশাদ করেন: LL EET DIS pS tn GEL HE EY SIND IE LES, ie bi “তোমাদের মধ্যে যারা মন্ধা বিজয়ের পূর্বে (ইসলামের দুর্দিনে) ব্যয় করেছে ও সংগ্রাম করেছে, তারা আর পরবর্তীরা সমান নয়; তারা ওদের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ, যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে। তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিচ্ছেন ।” (সূরা হাদীদ : ১০) সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (205) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।