সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তকা (সা) ২০১ অপর এক বর্ণনায় আছে, তিনি (সা) বারবার বলতে থাকেন: ৮৩৬-০ ০ 4০ “সুহায়ব খুবই মুনাফা অর্জন করেছে, সুহায়ব খুবই মুনাফা অর্জন করেছে।” উমর ইবন হাকাম থেকে বর্ণিত আছে যে, মক্কার মুশরিকরা হযরত সুহায়ব, হযরত আম্মার, হযরত আবু ফায়েদা, হযরত আমির ইবন ফুহায়রা প্রমুখ (রা) কে এমনই নির্যাতন করতো যে, তীরা অপ্রকৃতস্থ ও বেহুশ হয়ে যেতেন ৷ অপ্রকৃতস্থৃতা এমনই ছিল যে, মুখ দিয়ে কি বলা হচ্ছে, সে খবরও থাকতো না। এর প্রেক্ষিতে এ আয়াত নাযিল হয় : ba wr LD bl fires hier i 5 Cw hh AS > “যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে, তোমার প্রতিপালক এ সবের পর তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু ।” (সূরা নাহল : ১১০) এ আয়াত এ বুযৰ্গদের প্রসঙ্গেই নাযিল হয়েছে৷" হযরত খাব্বাব ইবনুল আরাত (রা) হযরত খাব্বাব ইবনুল আরাত (রা) প্রথম যুগের মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। বলা হয়ে থাকে যে, তিনি ষষ্ঠতম মুসলমান ছিলেন এবং নবীজী (সা) আরকামের গৃহে অবস্থান গ্রহণের পূর্বেই ইসলাম গ্রহণ করেন। তিনি উন্মে আনমারের দাস ছিলেন। ইসলাম গ্রহণের ফলে উন্মে আনমার তার উপর কঠোর নির্যাতন চালায় -(ইসাবা, ১খ. পৃ. ৪১৬) । একবার হযরত খাব্বাব (রা) হযরত উমর (রা)-এর সঙ্গে সাক্ষ্মত করতে গেলে উমর (রা) তাকে নিজ আসনে উপবেশন করান এবং বলেন, বিলাল (রা) বাদে এ মসনদে বসার উপযুক্ত তুমি ছাড়া আর কেউ নেই । এতে খাব্বাব (রা) বললেন, আমীরুল মুমিনীন, বিলালও আমার চেয়ে বেশি উপযুক্ত নন। কেননা সেই কঠিনতম দিনগুলোতে মন্ধার মুশরিকদের মধ্যে কিছু লোক অন্তত হযরত বিলালের সহমর্মী ও সহায়তাকারী ছিল, কিন্তু আমার সহায়তাকারী কেউ ছিল না। একদিন মক্কার মুশরিকরা আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর চিৎ করে শুইয়ে দিল এবং একজন আমার বুকের উপর তার পা রাখল, যাতে আমি নড়াচড়া করতে না পারি! তিনি জামা তুলে পৃষ্ঠদেশের দাগগুলো দেখালেন হযরত খাব্বাব (রা) বলেন, জাহিলী যুগে আমি কামার ছিলাম, তরবারি বানাতাম ৷ একবার আমি আস ইবন ওয়ায়েলের জন্য তরবারি বানালাম । যখন এর মজুরীর জন্য ১. ইসাবা, ২খ. পৃ.১৯৫ ও তাবাকাতে ইবন সাদ, ৩খ. পৃ. ১৬১ । ২, তাবাকাতে ইবন সা‘দ, ৩খ. পৃ. ১১৭ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (201) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।