২০ সীরাতুল মুস্তফা (সা) ব্যাখ্যা বিশ্লেষণের সমষ্টিতে পরিণত হতো । পরবর্তী আলিমগণ এ জমাকৃত ভাণ্ডার থেকে যাচাই বাছাই করে বলে দিয়েছেন যে, অমুক রিওয়ায়াত সহীহ, অমুকটি মওযূ ৷ যে ব্যক্তি ‘উয়ুনুল আখবার’, ‘যাদুল মা‘আদ'’ এবং যারকানী প্রণীত ‘শরহে মাওয়াহিব’ অধ্যয়ন করবেন, তিনি ভালভাবেই উপলব্ধি করবেন মুহাদ্দিসগণ তাদের যাচাই আহ্কাম তথা আইন-বিধি সংক্রান্ত হাদীসসমূহের সাথে নির্দিষ্ট করেন নি। আজকাল এক বিদয়াতী প্রথার উদ্ভব হয়েছে_-যা দ্বারা প্রকৃত রিওয়ায়াত হারিয়ে যাচ্ছে। লেখক নিজ ধারণা থেকে সিদ্ধান্ত বহাল করেন আর এটাকে তিনি রিওয়ায়াতের আকারে উপস্থাপন করেন। অথচ তা রিওয়ায়াত ও ঘটনা নয়; বরং তার নিজ রায় ও ধারণা । আল্লামা সুহায়লী, হাফিয ইবনুল কাইয়্যিম ও আল্লামা যারকানী ঘটনা ও অবস্থা ছাড়াও সুযোগমত গুপ্ত রহস্য, আহকাম, উপমা এবং প্রজ্ঞাপূর্ণ বিষয়াদিও বর্ণনা করেছেন যাতে সীরাতের স্বাদ দ্বিগুণ হয়েছে। এ অধমও এঁ মনীষীগণের ইলমের মুখপাত্র এবং খাদিম । এ সংক্ষিপ্ত সীরাত গ্রন্থে যদ্দুর সম্ভব সংগ্রহ এবং রিওয়ায়াতসমূহ গ্রহণযোগ্য ও সনদযুক্ত হওয়ার দাবি করে। এতে কিছু গুপ্ত রহস্য এবং আহকামও সন্নিবেশ করা হয়েছে _যা ইনশা আল্লাহ্ উপকারী ও লাভজনক প্রমাণিত হবে। এ সীরাত গ্রন্থে যত জ্ঞানগর্ভ কথাবার্তা ও সংগ্রহের ভাণ্ডার দেখবেন, এ সবই সম্মানিত মুহাদ্দিসগণের এবং তারাই এর অধিকারী । এ অধম তাদের এক নগণ্য গোলাম ও তুচ্ছ খাদিম-যার কাজ শুধু এতটুকুই যে, তাদের মণি-মাণিক্যগুলো সুতোয় গেঁথে জ্ঞান পিপাসু ও ক্রয়কারীদের সামনে উপস্থাপন করা এবং যে খনিসমূহ থেকে এ মোতিগুলো আহরণ করা হয়েছে, সাথে সাথে তার সন্ধানও বলে দেয়া । স্বর্ণকারের কাজ তো এতটুকু যে, সিন্দুকসমূহ ভর্তি অলঙ্কার সামনে রেখে দেয়া । এরপর এর ধরন, প্রকার, মান ও বর্ণ পৃথক করে সুবিন্যস্তভাবে রাখা তো ভৃত্য এবং খাদিমদের কাজ । এ কারণেই পূর্ববর্তী আলিমদের সংগৃহীত জ্ঞান সুবিন্যস্ত নয়, বরং স্বর্ণকারের মত এলোমেলো ও অবিন্যস্ত হয়। যেহেতু এ শাস্ত্রে শ্রদ্ধেয় মুহাদ্দিসগণ আমাদের শিক্ষক এবং আমাদের ও নবী করীম (সা)-এর মধ্যে তীরাই মাধ্যম, এজন্যেই তাদের মূলনীতি ও পদ্ধতির অনুসরণ গ্রহণযোগ্য ও আবশ্যকীয় মনে করছি। যেমন আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা ইরশাদ করেছেন : Ls cle Co ds 1 AE GL fh “সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে, তা থেকে কি আমাকে কিছু শিক্ষা দেবেন, এ শর্তে আমি আপনার অনুসরণ করব কি?” (সূরা কাহ্ফ : ৬৬) এজন্যেই আপনি ইনশা আল্লাহুল আযীয এ কিতাবের কোন স্থানেই সম্মানিত মুহাদ্দিসগণের মূলনীতির বিরোধী কিছু পাবেন না । অনুরূপভাবে কুরআনে বর্ণিত সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃস্ঠাঃ (20) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।