সীরাতুল মুস্তফা (সা) ১৯৯ শুইয়ে দিত । এ অবস্থায় যখন হযরত নবী করীম (সা) হযরত আনশ্মারের পাশ দিয়ে অতিক্রম করতেন, তখন তার মাথায় হাত বুলিয়ে দিতেন এবং বলতেন : lil se AS LS Ls Ae Us hn FH UL “হে আগুন, তুমি ঠাণ্ডা এবং আম্মারের জন্য শান্তিদায়ক হয়ে যাও, যেমনটি হয়েছিলে হযরত ইবরাহীম (আ)-এর উপর ৷” যখন নবী করীম (সা) হযরত আম্মার, তার পিতা হযরত ইয়াসির এবং তার মাতা সুমাইয়াকে বিপদগ্রস্ত দেখতেন, তখন বলতেন, হে ইয়াসির পরিবার, সবর কর। কখনো বলতেন, হে আল্লাহ, তুমি ইয়াসির পরিবারকে ক্ষমা কর । আবার কখনো বলতেন, তোমাদের জন্য বেহেশতের সুসংবাদ, তোমাদের আশা পূর্ণ হবে। (তাবাকাতে ইবন সা'দ, প্রথম ভাগ ও ইবন আবদুল বার-এর আল-ইসতিয়াব, হযরত আম্মার (রা)-এর আলোচনা । হযরত আলী (ক) থেকে বর্ণিত যে, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, আম্মারের পা থেকে মাথা পর্যন্ত ঈমানে ভরপুর ৷ হাদীসটি জামে তিরমিযী ও সুনানে ইবন মাজাহ-এ আছে; এর সনদ হাসান বাযযার হাদীসটি হযরত আয়েশা (রা) থেকে সহীহ্ সনদে বর্ণনা করেছেন, নাসাঈতেও বর্ণিত আছে, যার সনদও' সহীহ, মানাকিবে আম্মার অধ্যায় ৷* হযরত আম্মার (রা). একবার তার জামা খুললেন, তখন মানুষ তার পিঠে কালো কালো দাগ দেখতে পেল। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, মক্কার কুরায়শগণ আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর চিৎ করে শুইয়ে রাখতো এ চিহ্ন তারই ৷“ আর এ একই ব্যবহার তার পিতা হযরত ইয়াসির ও মাতা হযরত সুমাইয়া (রা)-এর সাথেও করা হতো । মুজাহিদ বলেন, সাত ব্যক্তি সর্ব প্রথম নিজেদের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন : হযরত রাসূলুল্লাহ (সা), হযরত আবূ বকর সিদ্দীক (রা), হযরত বিলাল (রা), হযরত খাব্বাব (রা), হযরত সুহায়ব (রা), হযরত আম্মার (রা) এবং হযরত সুমাইয়া (রা) । বংশ মর্যাদার কারণে তো রাসূলুল্লাহ (সা)’ ও হযরত আবূ বকর (রা)-এর উপর মক্কার মুশরিকদের পুরা খবরদারী চলতো না; কাজেই হযরত বিলাল (রা), হযরত খাব্বাব (রা), হযরত সুহায়ব (রা), হযরত আম্মার (রা) ও হযরত সুমাইয়া (রা)-কে নিজেদের নির্যাতন-নিপীড়নের অনুশীলনের শিকারে পরিণত করে। ভর ১. ইসাবা, ২খ. পৃ. ৫১২. ২. ফাতহুল বারী, ৭খ, পৃ. ৭২। ৩. তাবাকাতে ইবন সাদ, তখ, পৃ. ৭৭ । 8. ইসাবা, ৪খ. পৃ. ৩৩৫ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (199) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।