সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮ সীরাতুল মুস্তফা (সা) শক্তিশালী এবং তোমার ধর্মের উপর অটল ও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আছে। তাকে তুমি নিয়ে নাও এবং তার পরিবর্তে বিলালকে আমার হাতে সোপর্দ কর । উমায়্যা বলল, আমি প্রস্তাবটি গ্রহণ করলাম । আবূ বকর (রা) উমায়্যার নিকট থেকে বিলাল (রা) কে নিয়ে মুক্ত করে দিলেন ৷ আল্লাহর পথে সবেত্তিম আহবানকারী সায়্যিদুনা মাওলানা হযরত বিলাল (রা)-এর পবিত্র পৃষ্ঠদেশে মুশরিকদের অত্যাচার নির্যাতনের যখম ও চিহ্ন সুস্পষ্ট ছিল। কাজেই যখন তিনি পৃষ্ঠদেশের কাপড় উঠাতেন, তখন এঁ যখম ও চিহ্ন দৃষ্টিগোচর হতো । Jl lad labl Sil DL NY Jm md oaodlos JN SS A 23 ADL 34g SI lis Le dc le AS, lhl easy by ol JME los ob ob 5, ON Ds SoD IS mds abl (যেমনটি মাওয়াহিবে বর্ণিত হয়েছে) ৷ হযরত আম্মার ইবন ইয়াসির (রা) হযরত আম্মার ইবন ইয়াসির (রা) কাহতানী বংশোদ্ভূত ছিলেন। তার পিতা ইয়াসির (রা) তার এক হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে মক্কা মুকাররামায় আসেন । তার অপর দুই ভাই হারিস এবং মালিকও তার সাথে ছিলেন। হারিস ও মালিক পরে ইয়েমেনে ফিরে যান কিন্তু ইয়াসির মক্কায় থেকে যান এবং আবু হুযায়ফা মাখষুমীর সাথে মিত্রতার সম্পর্ক গড়ে তোলেন । আবু হুযায়ফা দাসী সুমাইয়া বিনতে খায়্যাতকে তার সাথে বিয়ে দিয়ে দেন, যার গর্ভে হযরত আম্মার জন্মগ্রহণ করেন। আবূ হুযায়ফার মৃত্যু পর্যন্ত ইয়াসির এবং আম্মার তার সাথেই থাকেন । এরপর আল্লাহ তা'আলা ইসলাম প্রকাশ করেন আর ইয়াসির, সুমাইয়া, আম্মার এবং তার ভাই আবদুল্লাহ ইবন ইয়াসির সবাই ইসলাম গ্রহণ করেন । হযরত আম্মারের আরো একটি ভাই ছিল, যে ছিল হযরত আনম্মারের চেয়ে বয়সে বড়, তার নাম ছিল হারিস ইবন ইয়াসির, জাহিলী যুগে বনী দায়লের হাতে নিহত হয় !' মন্ধায় যেহেতু আম্মার ইবন ইয়াসিরের এমন কোন গোত্র কিংবা সম্প্রদায় ছিল না, যারা তাদের অভিভাবক ও সাহায্যকারী হতে পারে; এ জন্যে তাকে কুরায়শগণ খুবই কঠিন কঠিন শাস্তি দেয় । দুপুরের সময় উত্তপ্ত যমীনে তাকে শুইয়ে দিত এবং এমনভাবে মারতো যে, তিনি বেহুশ হয়ে যেতেন । কখনো পানিতে চুবাতো আবার কখনো জ্বলন্ত অঙ্গারের উপর ১. সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১০৯ । ২, তাবাকাতে ইবন সাদ, তখ, পৃ. ১৭৬ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (198) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।