সীরাতুল মুস্তফা (সা) ১৯৫ (সা)-এর সাহাবীগণের সাথে ঠাট্টা-বিদ্বুপ করত আর বলত, মুহাম্মদ তার সঙ্গীদের এ বলে ধোকা দিয়েছে যে, মৃত্যুর পর তারা পুনরজীবিত হবে! IRIS CEU Uy Eo C3 AL GUS FUL 0, “ওরা বলে, একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি ও বাঁচি এবং সময়কালের (স্বাভার্বিক) নিয়মই আমাদেরকে ধ্বংস করে!” (সূরা জাসিয়া ২৪) যখন তাদের ঠান্টা-তামাশা সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তা'আলা নবী (সা)-কে সান্তনা দিয়ে এ আয়াত নাযিল করেন : ALES Ul LS il 0 2 PF Un tool “অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ, তা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদেরকে উপেক্ষা কর বিদ্বপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট ৷” (সূরা হিজর ৯৪-৯৫) বেশি'হাস্য-পরিহাসকারী ছিল এ পাঁচ ব্যক্তি, আসওয়াদ ইবন আবদ ইয়াগূস, ওলীদ ইবন মুগীরা, আসওয়াদ ইবন আবদুল মুত্তালিব, আস ইবন ওয়ায়েল এবং হারিস ইবন কায়স। একবার হযরত (সা) বায়তুল্লাহ' তাওয়াফ করছিলেন, সে সময় জিবরাঈল (আ) আগমন করেন। তিনি জিবরাঈল (আ) কে তাদের ঠাট্টা-মঙ্করার ব্যাপারে অভিযোগ করলেন । ইত্যবসরে ওলীদ সামনে দিয়ে অতিক্রম করল । তিনি বললেন, এ ব্যক্তি ওলীদ । জিবরাঈল (আ) ওলীদের শাহরগের দিকে ইশারা করলেন। রাসূল (সা) জিজ্ঞেস করলেন, এটা কি করলেন? জিবরাঈল বললেন, আপনি ওলীদের জন্য যথেষ্ট হয়েছেন। এরপর আসওয়াদ ইবন আবদুল মুত্তালিব অতিক্রম করল । তিনি বললেন, এ হলো আসওয়াদ ইবন আবদুল মুত্তালিব । জিবরাঈল (আ) তার দু’ চোখের প্রতি ইশারা করলেন তিনি জিজ্ঞেস করলেন, হে জিবরাঈল, কি করলেন ? জিবরাঈল বললেন, আপনি আসওয়াদ ইবন আবদুল মুত্তালিবের জন্য যথেষ্ট হয়েছেন। এরপর আসওয়াদ ইবন ইয়াগূস অতিক্রম করল । তিনি বললেন, এ হলো আসওয়াদ ইবন ইয়াগূস ৷ জিবরাঈল (আ) তার মাথার প্রতি ইশারা করলেন । পূর্বের ন্যায় তার প্রশ্নের জবাবে জিবরাঈল বললেন, আপনি যথেষ্ট হয়েছেন । এরপরে আস ইবন ওয়ায়েল এ দিক দিয়ে অতিক্রম করল । জিবরাঈল (আ) তার পায়ের তলায় কিছু ইঙ্গিত করলেন এবং বললেন, আপনি তার জন্য যথেষ্ট হয়েছেন। সুতরাং ওলীদের ঘটনা এই হলো যে, একবার ওলীদ বনী খুযা'আর এক ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করছিল, যে তীর বানাচ্ছিল। ঘটনাক্রমে তার কোন তীরের ১. এ বৰ্ণনা রূহুল মা‘আনী, ৪খ. পৃ. ৭৮ থেকে করা হয়েছে। কিন্তু বায়তুল্লাহ তাওয়াফ করার ঘটনা ইবন ইসহাকের বর্ণনা থেকে গৃহীত-যাকে হাফিয ইবন কাসীর স্বীয় তাফসীরে সংশ্লিষ্ট আয়াতের নিচে লিপিবদ্ধ করেছেন। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (195) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।