সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ সীরাতুল মুস্তফা (সা) হযরতের নাম নেয়ার মত লোক তো লক্ষ লক্ষ কোটি কোটি । হিজরতের একমাস পর কোন জন্তু আস-এর পায়ে দংশন করে যদ্দরুন তার পা এমন ফুলে উঠে যে, উটের গদন্ের ন্যায় হয়ে যায়। এতেই আস মারা যায়৷” হাঙ্জাজের পুত্রদ্বয় নবীহ ও বনীহ নবীহ ও বনীহও নবী (সা)-এর কঠোরতর দুশমনদের মধ্যে ছিল। যখনই তারা নবী (সা) কে দেখত তখনই বলত, আল্লাহ কি তাকে ছাড়া আর কাউকে পয়গাষ্বর বানানোর জন্য খুঁজে পাননি ? এ দু'জনই বদর যুদ্ধে নিহত হয় ৷* আসওয়াদ ইবন মুত্তালিব আসওয়াদ ইবন মুত্তালিব ও তার সঙ্গীরা যখনই রাসূল (সা) অথবা তার কোন সাহাবীকে দেখত, তখন চোখ টেপাটিপি করত আর বলত, এরাই এ সব লোক, যারা পৃথিবীর বাদশাহ হবে, রোম ও পারস্যের বাদশাহর ধনভাণ্ডার হস্তগত করবে ! এ সব বলত আর শিষ দিত, হাতে তালি দিত । রাসূলুল্লাহ (সা) তাকে বদ দু'আ করলেন, আয় আল্লাহ, ওকে অন্ধ বানিয়ে দাও (যাতে তার চোখ টেপার যোগ্যতাই না থাকে) আর তার পুত্রকে ধ্বংস করে দাও । সুতরাং আসওয়াদ তো এঁ সময়েই অন্ধ হয়ে গেল, আর তার পুত্র বদর যুদ্ধে নিহত হলো । কুরায়শগণ যে সময় উহুদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, এ সময় আসওয়াদ অসুস্থ ছিল, জনগণকে সে যুদ্ধের জন্য উদুদ্ধ করছিল। উহুদ যুদ্ধের পূর্বেই সে মারা যায় ৷" আসওয়াদ ইবন আবদে ইয়াগূস আসওয়াদ ইবন আবদে ইয়াগূস ছিল রাসূলুল্লাহ (সা)-এর মামাত ভাই । যার ংশ লতিকা ছিল এরূপ, আসওয়াদ ইবন আবদে ইয়াগূস ইবন ওহাব ইবন মান্নাফ ইবন যোহরা ৷ সেও রাসূলুল্লাহ (সা)-এর কঠোরতম দুশমনদের একজন ছিল । যখন সে কোন দরিদ্র মুসলমানকে দেখত, তখন বলত, এরাই পৃথিবীর বাদশাহ হতে যাচ্ছে, এরা কিসরার বাদশাহীর উত্তরাধিকার হবে। আর যখন হযরত (সা) কে দেখত তখন বলত, আজ কি আসমান থেকে কোন কথা আসে নি ! এমনি ধরনের আজে বাজে কথা বলত আর বিদ্বপ করত ॥* হারিস ইবন কায়স সাহমী যাকে হারিস ইবন আয়তালাও বলা হতো । আয়তালা ছিল তার মার নাম আর কায়স ছিল তার পিতার নাম । এ ব্যক্তিও এ সব লোকের দলে ছিল, যারা নবী ইবনুল আসীর, ২খ. পৃ. ২৬ । প্রাগুক্ত । প্রাগুক্ত পূ. ২৭ । প্রাগুক্ত 0 GLY সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (194) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।