সীরাতুল মুস্তফা (সা) ১৯৩ এ গায়িকাকে নিয়ে যেত এবং তাকে বলত, লোকটিকে পানাহার করাও ও গান শোনাও ৷ অতঃপর এ ব্যক্তিকে বলত__বল তো, এটা উত্তম না এঁ বস্তু উত্তম যার প্রতি মুহাম্মদ (সা) আহ্বান করে ? বলে, নামায পড়, রোযা রাখ, আল্লাহর দুশমনদের সাথে জিহাদ কর ? তখনই এ প্রেক্ষিতে এ আয়াত নাযিল হয় : En ple pi dl fo bf bad SSID YES ee pls LEC lal SE rs be 0 0 ml ol AS 5, SS LN “মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্ুপ করে। ওদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি । যখন তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয়, তখন সে দদ্ভভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শুনতে পায় নি, যেন তার কান দুটি বধির; অতএব ওদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও!” (সূরা লুকমান : ৬-৭) সতর্কবাণী : খাওয়ানো, পান করানো এবং বালিকাদের গান শুনিয়ে নিজ ধর্ম মতাদর্শের প্রতি লোকদের আকৃষ্ট করে রাখাটা বাতিলপষ্থীদের প্রাচীন রীতি, যা বিশেষভাবে নাসারাদের পদ্ধতি; আর তাদের দেখাদেখি হিন্দুস্থানের আর্যগণও এ পদ্ধতি অবলঙ্কন করেছে । আল্লাহ যাকে সামান্যতম জ্ঞানও দিয়েছেন, সে ভালই বুঝে যে, এ পদ্ধতি আল্লাহর উপাসনাকারীদের নয়; বরং কাম-বাসনা পূজারীদের । এসব থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। নাযর ইবন হারিস বদর যুদ্ধে বন্দী হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।* আস ইবন ওয়ায়েল সাহমী আস ইবন ওয়ায়েল সাহমী ছিল হযরত আমর ইবন আস (রা)-এর পিতা । যারা নবী (সা) কে ঠাষ্টা-বিদ্ুপ করত__এ ব্যক্তিও ছিল তাদের অন্তর্ভুক্ত । নবী (সা)-এর যত পুত্ৰ সন্তান জন্মেছিল, সবাই তার জীবদ্দশায়ই ইনতিকাল করেন। এতে আস ইবন ওয়ায়েল বলল : J, ১০৩ ১ =! ॥০>০০৩| “নিশ্চয়ই মুহাম্মদ নিৰ্বংশ, তার কোন পুত্ৰই জীবিত থাকে না ৷” আবতার বলা হয় লেজকাটা জজ্ুুকে। আগে পরে যে ব্যক্তির নাম নেয়ার মত কেউ না থাকে, সে যেন লেজকাটা জন্তুর মতই । এ প্রেক্ষিতে এ আয়াত নাযিল হয় : 5917১ 455: “তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ।” (সূরা কাওসার : ৩) | ১. কহল মা‘আনী, ২খ. পৃ. ৬৯ । ২, ইবনুল আসীর, ২খ. পৃ. ২৭ । সিরাতু তল মুস্তফা (১ম খুঁষ্ঠীতুল মুঁওফা = % সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (193) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।