সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ সীরাতুল মুস্তফা (সা) তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা, তিনি তাকে পুনজীঁবিত করবেন। এ প্রকার আচরণ অনুচিত, তিনি ওকে যা আদেশ করেছেন সে এখনও তা পুরাপুরি করেনি । মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, আমিই প্রচুর বারি বর্ষণ করি, অতঃপর আমি ভূমি প্রকৃষ্টর্ূপে বিদারিত করি এবং এতে আমি উৎপন্ন করি শস্য, আঙুর, শাক-সবজি, যয়তুন, খেজুর, বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান, ফল এবং গবাদির খাদ্য, এটা তোমাদের ও তোমাদের পশুপালের জন্য । যখন কিয়ামত উপস্থিত হবে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে এবং তার মা, তার বাবা, তার স্ত্রী ও তার সন্তান থেকে, সেদিন ওদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণ ব্যস্ত রাখবে । অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল, এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলিধূসর; সেগুলোকে আচ্ছন্ন করবে মলিনতা । এরাই কাফির এবং গুনাহগার । (সূরা আবাসা : ১-৪২) এর পরে নবী (সা)-এর অবস্থা এই ছিল যে, যখন কোন সময় আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম উপস্থিত হতেন, তখন তিনি তার জন্য নিজের চাদর বিছিয়ে দিতেন এবং বলতেন, মারহাবা এঁ ব্যক্তির জন্য, যার জন্য আমার রব আমার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। আবূ কায়স ইবন ফাকাহ এই ব্যক্তিও মহানবী (সা)-কে প্রচণ্ড কষ্ট দিয়েছে। সে আবূ জাহলের বিশিষ্ট সাহায্য-সহায়তাকারী ছিল। আবূ কায়স বদর যুদ্ধে হযরত হামযা (রা)-এর হাতে নিহত হয় ৷ অপসংস্কৃতি দ্বারা ইসলামবিমুখ করা জাহিলী যুগের রীতি নাযর ইবন হারিস নাষর ইবন হারিস কুরায়শ সদরিদের মধ্যে একজন ছিল। ব্যবসা উপলক্ষে সে পারস্য যেত এবং সেখান থেকে সে অনারবী রাজা-বাদশাহদের গল্প-কিসসা-কাহিনী আদ ও সামূদের কাহিনী শোনায়, আর আমি তোমাদের ক্ললস্তম, ইসফান্দিয়ার এবং পারস্যরাজদের কাহিনী শোনাচ্ছি। এ সব কাহিনী মানুষের কাছে খুব উপভোগ্য মনে হতো (যেমন আজকালকার নভেল) ৷ জনগণ এ সব কিসসা শুনত এবং কুরআন শুনত না। একটি গায়িকা দাসীও সে কিনে রেখেছিল, জনগণকে তার গান শোনাত ৷ যে কোনও ব্যক্তি সম্বন্ধে এটা জানা যেত যে, সে ইসলামের প্রতি আকৃষ্ট, তার নিকট সে ১. ইবনুল আসীর, ২খ. পৃ. ২৬ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (192) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।