সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ সীরাতুল মুস্তফা (সা) গিয়ে আরাফাতের ময়দানে পাওয়া গেল । হযরত আব্বাস (রা) উভয়কে নিয়ে নবী (সা)-এর সামনে হাযির হলেন । নবী (সা) তাদের ইসলামের দাওয়াত দিলেন। তারা সঙ্গে সঙ্গে ইসলাম কবূল করলেন এবং নবী (সা)-এর হাতে বায়‘আত হলেন। নবী (সা) বললেন, আমি আমার চাচার এ দু'পুত্রকে আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ তাদের দু'জনকে আমাকে দান করেছেন উমায়্যা ইবন খাল্‌ফ জুমাহী উমায়্যা নবী (সা)-কে সবচে’ বেশি গালি-গালাজ করত ৷ তার পাশ দিয়ে অতিক্ৰমকালে চোখ টিপত । এ প্রেক্ষিতে এ সূরা নাযিল হয় : pe pep Opes ULSI HEIL SMS GS MBS ASIDE LEC INO, Dl SIL W Le LES ole Wi dS “দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে । দুর্ভোগ প্রত্যেকের, যে পেছনে ও সম্মুখে লোকের নিন্দা করে; যে অর্থ জমায় ও তা বারবার গুণে দেখে, সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে;কখনই নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়; তুমি কি জানো হুতামা কি? এটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই এটা ওদেরকে বেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে ৷” (সূরা হুমাযা : ১-৯) খুবায়ব অথবা হযরত বিলাল (রা)-এর হাতে নিহত হয় ।* উবাই ইবন খাল্ফ উবাই ইবন খাল্‌ফও তার ভাই উমায়্যা ইবন খাল্ফের প্রতি পদে পদে অনুসরণ করত । একদিন সে একটি জরাজীর্ণ হাড় নিয়ে নবী (সা)-এর সামনে এসে তা হাত দিয়ে গুড়ো করে বাতাসে উড়িয়ে দিয়ে বলল, আল্লাহ কি একেও দ্বিতীয়বার জীবিত করবেন? তিনি বললেন, হ্যা, একে এবং তোর হাড়ও এমনটি হয়ে যাওয়ার পর আল্লাহ পুনরায় জীবিত করবেন; আর তোকে আগুনে নিক্ষেপ করবেন । এ প্রেক্ষিতে এ আয়াত নাযিল হয় : ১. ইসাবা, ২ব. পৃ. ৪৫৫ । ২. ইবন হিশাম. ১খ. পৃ. ১২৪ । সীর তুল মুস্তফা 4 সকল খণ্ড একত্রে - পৃষ্ঠাঃ (188) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।