সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৮৭ কুরায়শগণ যখন হযরত নবী করীম (সা) কে নিন্দিত ও মন্দ বলত, তখন তিনি বলতেন, হে লোক সকল ! তোমরা কি আশ্চর্যবোধ করছ না যে, আল্লাহ তাআলা কিরূপে ওদের গালমন্দকে আমা থেকে ফিরিয়ে দিচ্ছেন, ওরা নিন্দিত ও মন্দ বলছে, আমি তো মুহাম্মদ প্রশংসিত ৷ (ইবন হিশাম, ১খ. পৃ. ১২৪) অপর এক বর্ণনায় আছে, হযরত আবূ বকর (রা) যখন উম্মে জামিলকে নবী (সা)-এর দিকে আসতে দেখলেন, আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ ! উন্মে জামিল সামনের দিক থেকে আসছে, আপনার ব্যাপারে আমার ভয় করছে। তিনি (সা) ইরশাদ করলেন £ 1747 45! “সে আমাকে কখনই দেখবে না।” এবং কিছু কুরআনের আয়াত’ তিলাওয়াত করলেন (তাফসীরে ইবন কাসীর, সূরা লাহাবের তাফসীর) । মুসনাদে বাযযারে হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে হাসান সনদে বর্ণিত আছে, যখন উন্মে জামিল আবূ বকর (রা)-কে এ সব বলছিল, তা তাকে সত্যায়নই করছিল । যখন উনশ্মে জামিল চলে গেল, তখন আবূ বকর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ, সম্ভবত উন্মে জামিল আপনাকে দেখেনি । তিনি বললেন, তার প্রস্থান পর্যন্ত একজন ফেরেশতা আমাকে আড়াল করে রেখেছিল ।* বদর যুদ্ধের সাত দিন পর আবূ লাহাবের শরীরে বিষাক্ত গুটি দেখা দেয়। এর ফলেই সে মৃত্যুবরণ করে। নিজেরা আক্রান্ত হওয়ার ভয়ে তার পরিবারের লোকজন তাকে স্পর্শ পর্যন্ত করেনি । তিন দিন পর্যন্ত লাশ সেখানেই পচতে থাকে৷ লজ্জা এবং দুর্নামের ভয়ে কয়েকজন মরদেহ সে গর্তে ফেলে মাটি ও পাথর চাপা দেয়৷ এ তো গেল তার পার্থিব যিল্লতি ও অপমান । আর আখিরাতে তার অবমাননার তো ক্লোন প্রশ্ন করাই অবান্তর । এ] ৬,৮! ৩১৮৯০৬৬ “আল্লাহ তা'আলা আমাদেরকে এর থেকে পানাহ দিন।” আবূ লাহাবের তিন পুত্র ছিল, উতবা, উতায়বা ও মুয়াত্তাব। তন্মধ্যে উতবা ও মুয়াত্তাব মক্কা বিজয়কালে ইসলাম গ্রহণ করেন। আর উতায়বা, যে আবূ লাহাবের কথায় নবী (সা)-এর কন্যাকে তালাক দিয়েছিল, অধিকস্তু, অপরাধও করেছিল, নবী (সা)-এর বদ দু’'আর ফলে ধ্বংস হয়ে যায়৷ মক্কা বিজয়ের দিন হযরত রাসূল (সা) হযরত আব্বাস (রা) কে বললেন, আপনার ভ্রাতুষ্পুত্র উতবা এবং মুয়াত্তাব কোথায়, কোথাও তো চোখে পড়েনি ? হযরত আব্বাস (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ, সম্ভবত কোথাও আত্মগোপন করে আছে। নবী (সা) বললেন, তাদেরকে খুঁজে আনুন ৷ সন্ধান করতে ১. যেমন আল্লাহ তা'আলা বলেন $ ৯ ৯১ by pl LS os LASTS BE (= “তুমি যখন কুরআন পাঠকর, তখন তোমার ও যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রেখে দিই ৷” (সূরা বানী ইসরাঈল ঃ ৪৫) ২. ফাতহুল বারী, ১খ. পৃ. ৫৬৭, সূরা লাহাবের তাফসীর ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (187) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।