১৮৪ সীরাতুল মুস্তফা (সা) ১০. নাযর ইবন হারিস, ১১. মানবা ইবন হাজ্জাজ, ১২. যুহায়র ইবন আবূ উমায়্যা, ১৩. সাইব ইবন সায়ফী, ১৪. আসওয়াদ ইবন আবদুল আসওয়াদ, ১৫. আস ইবন সাঈদ, ১৬. আস ইবন হাশিম, ১৭.উকবা ইবন আবু মুয়াইত, ১৮. ইবনুল আসদী, ১৯. হাকাম ইবন আস, এবং ২০. আদী ইবন হামরা । এদের মধ্যে বেশিরভাগ তার প্রতিবেশী, মান্যবর ও সম্তরান্ত ছিল, তার প্রতি শত্ৰুতায় ছিল উৎসাহী ৷ দিবারাত্র তাদের এটাই ছিল কর্ম, এটাই ছিল ধ্যান । আবূ জাহল, আবূ লাহাব এবং উকবা ইবন আবু মুয়াইত ছিল সব চেয়ে অগ্রসর ৷” আল্লাহ রাব্বুল আলামীনের আদি রীতি তো এটাই যে, যখন তিনি কোন বস্তু সৃষ্টি করেন, তখন এর বিপরীত অর্থাৎ বিরোধীও তৈরি করেন। যেমন আল্লাহ্ বলেন : 5S ld prs ES it Yn “আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর” (সূরা যারিয়াত : ৪৯) কাজেই যেমন আল্লাহ তা'আলা আলোর বিপরীতে অন্ধকার, দীর্ঘকায়ের বিপরীতে খর্বকায় সৃষ্টি করেছেন, একইভাবে কল্যাণের বিপরীতে অকল্যাণ এবং হিদায়াতের বিপরীতে ভ্রষ্টতা ও ফিরিশতাদের বিপরীতে শয়তানদেরকে সৃষ্টি করেছেন, যাতে সত্য ও মিথ্যার মুকাবিলা এবং দ্বন্থ চলতে থাকে আর লোকজন স্বেচ্ছায় ও স্বজ্ঞানে যে কোন এক পক্ষ গ্রহণ করে। এটা যেন না হয় যে, কোন এক পক্ষ গ্রহণ করতে তারা বাধ্য হয়ে পড়ে । যদি কেবল সত্য ও সত্যপন্থীদের সৃষ্টি করা হতো এবং বাতিলের কোন অস্তিতূই না থাকত, তা হলে মানুষ সত্য গ্রহণে বাধ্য হতো- যা সরাসরি প্রজ্ঞা বিরোধী ৷ শরী'আতের উদ্দেশ্য কখনই এটা নয় যে, মানুষ বাধ্যতামূলকভাবে ও চাপে পড়ে ইসলাম গ্রহণ করুক ৷ যেমন আল্লাহ বলেছেন : et PS PALS SI UC, আনতো । (সূরা ইউনুস : ৯৯) এজন্যে আল্লাহ তা‘আলা যখন নবী (আ)গণকে পয়দা করেন, তখন তাদের বিরোধিতা করার জন্য জিন ও মানুষরূপী শয়তানকেও সেইসাথে সৃষ্টি করেছেন, যাতে পৃথিবীবাসী হক ও বাতিলের দ্বন্দ এবং হিদায়াত ও গুমরাহীর দ্বন্-সংঘাত ভালভাবে প্রত্যক্ষ করে এবং নিজের ইচ্ছায় ও স্বাধীনভাবে হক ও বাতিলের মধ্যে যে পক্ষ ইচ্ছা, গ্রহণ করতে পারে। নিম্নের আয়াতে এরই মর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে : ১. তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ১৩৪ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (184) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।