সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৮৩ “আলহামদু লিল্পাহ, আমরা সবাই আল্লাহ তা'আলার প্রশংসা ও স্তুতি জ্ঞাপন করছি এবং তারই সাহায্য প্রার্থনা করছি, তারই ক্ষমার প্রত্যাশী । নিজেদের নফসের খারাপী থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে হিদায়াত দান করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তা'আলা এক, তার কোন শরীক নেই । আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) আল্লাহর বান্দা ও তার সত্য রাসূল ।” যিমাদ বলেন,আমি বললাম, এ বাক্যগুলো পুনরায় বলুন ৷ আল্লাহর কসম, আমি অনেক কবিতা শুনেছি একং গল্পকারদের অনেক ত্ত্রমন্ত্রও শুনেছি, কিন্তু আল্লাহর শপথ, এ ধরনের বাক্য তো আমি কখনো শুনিনি। এ বাক্যাবলী তো বিশুদ্ধ ভাষার সমুদ্রের তলদেশ থেকে উৎসারিত । আর আমিও তাই বলছি যে, dys re ara lagi dd Lt Ys DIYAIY of agli “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ্‌ নেই, তিনি এক, তার কোন শরীক নেই; এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) তার বান্দা ও রাসূল ৷” যিমাদ এভাবে ইসলাম গ্রহণে ধন্য হলেন এবং নিজ সম্প্রদায়ের পক্ষে তার হাতে বায়য়াত হলেন হাফিয ইরাকী বলেন : ALL ol is S33 pss SSAA PE hil Np “নুবূয়াত প্রাপ্তির পাচ অথবা নয় বছর পর যিমাদ ইবন সালাবা আযাদী অবস্থা পর্যবেক্ষণের জন্য মক্কায় উপস্থিত হন” (যেমনটি শারহে বলা হয়েছে),তিনি (সা) যিমাদের সামনে এক খুতবা পাঠ করেন, যা শুনেই যিমাদ তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন এবং নিজ সম্প্ৰদায়ে ফিরে যান ৷” বিশিষ্ট দুশমনবৃন্দ তাওহীদের ঘোষণা ও দাওয়াতের পর সমস্ত মন্ধাবাসীই তার দুশমনে পরিণত হয়েছিল । কিন্তু যে সব ব্যক্তি হযরত (সা)-এর বিরুদ্ধে দুশমনী ও শত্রুতার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিল । তাদের নাম নিম্নে দেয়া হলো : ১. আবূ জাহল ইবন হিশাম, ২. আবূ লাহাব ইবন আবদুল মুত্তালিব, ৩. আসওয়াদ ইবন আবদ ইয়াগূস, 8. হারিস ইবন কায়স, ৫. ওলীদ ইবন মুগীরা, ৬. উমায়্যা ইবন খালফ ও ৭. উবাই ইবন খালফ অর্থাৎ খালফের পুত্রদ্য়, ৮. আবু কায়স ইবন ফাকাহ, ৯. আস ইবন ওয়ায়েল, ১. ইসাবা, ২খ. পৃ. ২১৯; অধিকন্তু, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ. পৃ. ৩৬ । সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (183) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।