সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৮২ সীরাতুল মুস্তফা (সা) এ মুহূর্তে সেখানে হযরত ফাতিমা এসে উপস্থিত হলেন, তখন তিনি চার-পীচ বছরের বালিকা মাত্র, দৌড়ে গিয়ে হযরতের উপর থেকে এঁ বোঝা সরিয়ে দিলেন। রাসূল (সা) সিজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং কুরায়শদের জন্য তিনবার বদ দ্‌'আ করলেন । তাদের কাছে তার বদ দু'আ দুঃসহ মনে হলো । কেননা কুরায়শদের বিশ্বাস’ ছিল যে, এ শহরে দু'আ কবূল হয়। এরপর তিনি বিশেষভাবে আবূ জাহল, উকবা ইবন আবু মুয়াইত এবং আশ্মারা ইবন ওলীদের নাম ধরে ধরে বদদু'আ করেন। তাদের অধিকাংশ বদর যুদ্ধে নিহত হয় ৷* বুখারী শরীফের কিতাবুত তাহারাত ও কিতাবুস সালাতের এক বর্ণনায় আছে যে, কাপড় পাক সংক্রান্ত কুরআনী নির্দেশ ‘45 ০,৮5 এ ঘটনার পরেই নাযিল হয়েছে ৷* হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আমি দুটি মন্দতম প্রতিবেশীর মাঝখানে বাস করছি, আবূ লাহাব এবং উকবা ইবন আবূ মুয়াইত । এরা উভয়েই আমার দরজায় ময়লা আবর্জনা রেখে দিত 1* হযরত যিমাদ ইবন সালাবা (রা)-এর ইসলাম গ্রহণ যিমাদ ইবন সালাবা ইয্দী জাহিলী যুগ থেকেই নবী করীম (সা)-এর বন্ধুদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি মন্ত্র ও ঝাড়-ফুঁকের দ্বারা রোগীর চিকিৎসা করতেন ৷ মহানবী (সা)-এর নবূয়াত লাভের পর তিনি মক্কায় এলেন দেখলেন, একদল বালক নবীজীর তাঁকে পাগল বা উনম্মাদও বলছে যিমাদ তার খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন, আমি পাগলের চিকিৎসা জানি। আপনি আমাকে চিকিৎসা করার অনুমতি দিন। সম্ভবত আল্লাহ আমার হাতে আপনাকে আরোগ্য দান করবেন তিনি (সা) ইরশাদ করলেন : gz me il 32 m2 UL S09 acs aac Mars al Lo] Y aux, DINAN Y ot atl sb dd sb YS alles m5 Le N55 ad) ids) LEON EVE) EVES PAO EE ১. সহীহ মুসলিমে আছে যে, তার আওয়ায শোনামাত্র তাদের সমস্ত হাসি কর্)পুরের মত উড়ে গেল এবং তাঁর বদদু'আয় তারা ভীত হয়ে পড়ল (ফাতহুল বারী, ১খ. পৃ. ৩০২) ৷ ২, কুরায়শদের মধ্যে হযরত ইবরাহীম (আ)-এর শরী‘আতের কিছু কিছু বিষয় অবশিষ্ট ছিল । সম্ভবত মক্কার হারামে দু'আ কবূল হওয়ার বিশ্বাসও শরী‘আতে ইব্রাহীমের অবশিষ্ট বিশ্বাস ছিল (ফাতহুল বারী, ১খ. পৃ. ৩০২) । ৩. ফাতহুল বারী, ৮খ. পৃ. ৫২১। 8. যারকানী, ১খ. পৃ. ২৫১ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (182) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।