সীরাতুল মুস্তফা (সা) ১৮১ বললেন, আল্লাহর কসম, শীত্মই তোমাদের উপর আল্লাহর আযাব না আসা পর্যন্ত তোমরা বিরত হবে না । হযরত উসমান (রা) বলেন, তখন সেখানে এমন কোন ব্যক্তি ছিল না, যে ভয়ে কাপছিল না। এ বলে তিনি গৃহের উদ্দেশ্যে রওয়ানা হলেন। আমরাও তীর অনুগমন করলাম । তখন হযরত (সা) আমাদেরকে বললেন : U5 nll Nos las poly lS ey i223 le DOG Ll baal all ess ml) 2 DLs Yale pal Hs “তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ অবশ্যই তার দীনকে বিজয়ী করবেন, তার বাণীকে পূর্ণ করবেন, স্বীয় দীনকে সাহায্য করবেন । আর এ লোক, যাদের তোমরা দেখছ, শীত্মই আল্লাহ তাদেরকে তোমাদের হাতে হত্যা করাবেন হযরত উসমান (রা) বলেন, আল্লাহর কসম, আমরা দেখেছি, আল্লাহ ওদেরকে আমাদের হাতে যবেহ করিয়েছেন” এ বর্ণনা দারা কুতনীর ৷” ‘দালাইলে আবূ নুয়াইমে’ও এ বর্ণনা আছে এবং ফাতহুল বারী (৭খ. পৃ.১২৮)-তেও সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত আছে যে, এক সময়ে রাসূলুল্লাহ (সা) হারাম শরীফে নামায আদায় করছিলেন। এবং আবূ জাহল ও তার সঙ্গী-সাথীরাও* সেখানে উপস্থিত ছিল। আবূ জাহল* বলল, এমন কেউ নেই কি, যে অমুক উটের নাড়িভুড়ি উঠিয়ে আনবে আর মুহাম্মদ (সা) যখন সিজদায় যাবে, তার পিঠের উপর রেখে দেবে ? এঁ সময়ঃ সম্প্রদায়ের মধ্যে যে সব্পেক্ষা পাপিষ্ঠ ছিল, অর্থাৎ উতবা ইবন আবূ মুয়াইত,* সে উঠল এবং উটের এঁ নাড়িভুড়ি এনে রাসূল (সা)-এর পিঠের উপর রেখে দিল । হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন, আমি এ দৃশ্য দেখছিলাম, কিন্তু কিছুই করার ছিল না। ওদিকে মুশরিকরা পরস্পরের প্রতি তাকিয়ে হাসছিল। আর হাসির চোটে একে অপরের উপর গড়িয়ে পড়ছিল। ১. উয়ুনুল আসার, ১খ. পৃ. ১০৪ । ২, আবূ জাহলের সঙ্গী-সাথী দ্বারা এ সব লোক বুঝায়, যাদের নাম নিয়ে হুযূর (সা) বদদু'আ করেছিলেন। যেমনটি এ বর্ণনারই শেষে উল্লেখ আছে। আর মুসনাদে বাযযারে তা বিশদভাবে উল্লেখিত আছে ৷ (ফাতহুল বারী, ১খ. পৃ. ৩০১) । ৩. সহীহ বুখারীতে আবূ জাহলের নাম স্পষ্ট উল্লেখ নেই, মুসলিমের রিওয়ায়াতে উল্লেখ আছে । (ফাতহুল বারী) । 8. প্রকৃতপক্ষে তো আবূ জাহলই সবচে’ পাপিষ্ঠ ছিল। কেননা সে ছিল এ সম্পুদায়ের ফিরাউন, কিন্তু এ সময়ে সর্বাপেক্ষা পাপিষ্ঠ ও হতভাগ্য উকবা ইবন আবু মুয়াইতই ছিল। কেননা আবূ জ্ঞাহল ও অন্যান্যরা তো কেবল উঙ্কানী দিয়েছিল, আর এ হতভাগ্য তা কার্যে পরিণত করেছিল। আর প্রকাশ থাকে যে, কার্যে বাস্তবায়ন উঙ্কানীর চেয়ে কঠিন অপরাধ । যেমন ‘কুদার’ জনগণকে উকঙ্কানী দেয়ার ফলে তারা সালিহ (আ)-এর উটনীকে যবেহ করে ফেলল, যেমনটি আল্লাহ তাআলা বলেন £ ৮৬%! ৩% ৷ ১ এজন্যে আল্লাহ তা'আলা তাকেই সবচে’ বেশি পাপিষ্ঠ বলেছেন। 5 ৫. উকবা ইবন আবূ মুয়াইতের নামের উল্লেখ মুসনাদে আবূ দাউদ তায়ালিসীতে আছে (ফাতহুল বারী, ১খ. পৃ. ৩০২) ৷ উপরস্তু এ হাদীসটি ইমাম বুখারী কিতাবুল জিহাদের শেষে Al 54! 5০> 0% অধ্যায়ে বৰ্ণনা করেছেন। সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (181) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।