সীরাতে খাতামুল আম্বিয়া HQ
/ ১২৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ সীরাতুল মুস্তফা (সা) মর্যাদার দিক থেকে উত্তম ৷ এ ব্যক্তি তার ঈমানকে গোপন করেছিলেন আর আবূ বকর তাঁর ঈমানকে নির্ভয়ে প্রকাশ করেছিলেন। [ফাতহুল বারী (৭খ. পৃ. ১২৯) i rl u৮০|, 2 ০১152৬ অধ্যায়] ৷ অধিকস্তু, এ ব্যক্তি কেবল মুখে উপদেশ দিয়েই ক্ষান্ত ছিলেন। আর আবূ বকর (রা) মৌখিক উপদেশ ছাড়াও হাত দ্বারা নবী (সা)-এর সাহায্য- সহায়তা করেছেন। ৫. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা)-এর এক বর্ণনায় আছে, যা ইমাম বুখারী (র) তীর গ্রন্থের ॥ এ৷ J! 5১৬ অধ্যায়ে উল্লেখ করেছেন আর আবূ ইয়ালা ও ইবন হিব্বান এভাবে রিওয়ায়াত করেছেন যে, দুশমন যখন পৃথক হয়ে গেল, তখন তিনি বললেন : EIUN SI Ll bam i Sly “এ পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, তোমাদের মত (আল্লাহ্র চরম অবাধ্য) লোকদের হত্যা করার জন্যই আমি প্রেরিত হয়েছি” (ফাতহুল বারী, im Ail nr ০১ ক 10 ৮ অধ্যায়) । আর ‘দালাইলে আবু নুয়াইম’, ‘দালাইলে বায়হাকী’ ও ‘সীরাতে ইবন ইসহাকে'র বর্ণনায় এ-ও আছে যে, তার এ কথা বলামাত্র কাফিরদের উপর পরাজয়ের লক্ষণ প্রকাশ পেতে থাকল । প্রত্যেক ব্যক্তিই নিজ নিজ অবস্থানে মাথা হেঁট করে বসে রইল কেননা তারা জানত যে, তিনি (সা) যা বলবেন, তা অবশ্যন্তাবী ৷ ৬. মুসনাদে আবু ইয়া‘লা ও মুসনাদে বাযযারে হযরত আনাস (রা) থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে, একবার কুরায়শগণ তাকে এতই মেরেছিল যে, তিনি বেহুশ হয়ে যান। আবূ বকর (রা) তাকে সাহায্যের জন্য এলে ওরা তাকে ছেড়ে আবূ বকরের উপর ঝাঁপিয়ে পড়ল । মুসনাদে আবু ইয়া‘লায় হাসান সনদে হযরত আসমা বিনতে আবূ বকর (রা) থেকে বর্ণিত আছে, ওরা আবূ বকর (রা) কে এতই প্রহার করেছিল যে, তার মাথা যখম হয়ে গিয়েছিল। যখমীর কারণে তিনি মাথায় হাতও দিতে পারছিলেন না৷ ৭. হযরত উসমান ইবন আফফান (রা) বলেন, একবার আমি নবী করীম (সা)-কে বায়তুল্লাহ তাওয়াফরত অবস্থায় দেখতে পেলাম । তিনি তাওয়াফ করছিলেন আর উকবা ইবন আবু মুয়াইত, আবূ জাহল ও উমায়্যা ইবন খালফ হাতীমে বসেছিল। তিনি যখন ওদের সামনে দিয়ে অখসর হচ্ছিলেন তখন ওরা তাকে শুনিয়ে শুনিয়ে কিছু অশোভন বাক্য বলল ৷ তিনি দ্বিতীয়বার যাওয়ার সময়ও ওরা এরূপ বলল । যখন তিনি তৃতীয়বার ওদের সামনে এলেন, তখনও ওরা একই ধরনের বেহুদা কথা বলছিল। এতে তার পবিত্র চেহারার রং পরিবর্তিত হয়ে গেল ৷ তিনি দাড়িয়ে গেলেন এবং ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৪৪; সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ৯৮। ২, ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৯ ৷ সীরাতুল মুস্তফা 4 সকল খন্ড একত্রে - পৃষ্ঠাঃ (180) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।